
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ শরতে আনন্দ ধরে না রে ধরণীতে। একি অপরূপ সেজেছে বসুন্ধরা নীলে হরিতে।। আনো ডালা ভরি কুন্দ ও শেফালি, আজ শারদোৎসব জ্বালো দীপালি। স্নেহ-মাখা সুনিবিড় আকাশ উদার ধীর, দুলে নদীতীর কার আগমনীতে।।
রেকর্ড-নাটিকা: ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ কাহার্বা

আও আও স্যজনী ম্যঙ্গল গাও শঙ্খ বাজাও স্যফ্যল মানো র্যজনী।। অ্যম্যর লোক্ সে কুসুম গিরাও তীন লোক্ মে হ্যর্যষ মানাও হঁস্যতী আজ ধরণী।।
নাটিকাঃ ‘জন্মাষ্টমী
রাগঃ
তালঃ কাহার্বা

বেলা গেল সন্ধ্যা হ’ল, (ওরে) এখন খোল আঁখি। তুই সোনার খনির কাছে এসে ফিরলি ধূলা-মাখি।। এ সংসারের সার ছেড়ে তুই সং সেজে হায়, বেড়াস নিতুই, যে তোরে ধন-রত্ন দিলো তারেই দিলি ফাঁকি।। ভুলে রইলি যাদের নিয়ে, তাদের পেলি কোথা হতে, তোর যাবার বেলায় কেউ কি সাথি হবে রে তোর পথে। এখনো তুই ডাক একবার নাইরে সীমা তাহার দয়ার, সে-ই করবে ক্ষমা, ঘুম পাড়াবে শীতল বুকে রাখি।।
রাগঃ
তালঃ কাহার্বা

ফিরে এলো সেই কৃষ্ণাষ্টমী তিথি, হে শঙ্খচক্রধারী! তোমার মাভৈঃ অভয় আকাশবাণী, কেন নাহি শুনি? হে মুরারি!! সেই ঘনঘটা দুর্যোগ-নিশি নিরাশা-আঁধারে ঢাকা দশদিশি; গগনে তেমনি ঘোর দুন্দুভি বাজে, ঝরে তেমনি অশ্রু-বারি।। আজো মানুষের আত্মা তেমনি কাঁদে আশা-যমুনার দুই পারে, এ-পারে দেবকী ও-পারে যশোদা আজো ডাকে মুক্তির বিধাতারে। আবার প্রেমের বংশী বাজাও, এই হানাহানি হিংসা ভুলাও, আর্ত-কলির গানের এ শেষ-কলি দাও শেষ করে ব্যথাহারী।।
মিশ্র সুর
তালঃ কাহার্বা
ঐ হের রসুলে খোদা এলো ঐ।। গেলেন মদিনা যবে হিজরতে হজরত মদিনা হলো যেন খুশিতে জিন্নত, ছুটিয়া আসিল পথে মর্দ ও আওরত লুটায়ে পায়ে নবীর, গাহে সব উম্মত ঐ হের রসুলে-খোদা এলো ঐ।। হাজার সে কাফের সেনা বদরে, তিন শত তের মমিন এধারে; হজরতে দেখিল যেই, কাঁপিয়া ডরে কহিল কাফের সব তাজিমের স্বরে ঐ হের রসুলে-খোদা এলো ঐ।। কাঁদিয়া কেয়ামতে গুনাহগার সব, নবীর কাছে শাফায়তী করিবেন তলব, আসিবেন কাঁদন শুনি সেই শাহে আরব অমনি উঠিবে সেথা খুশির কলরব ঐ হের রসুলে খোদা এলো ঐ।।
রাগঃ
তালঃ কাহার্বা

দিও বর হে মোর স্বামী যবে যাই আনন্দ ধামে যেন প্রাণ ত্যাজি হে স্বামী শ্রীকৃষ্ণ গোবিন্দ নামে॥ ভাসি যেন আমি ভাগীরথী নীরে অথবা প্রয়াগে যমুনার তীরে অন্তিম সময়ে হেরি আঁখি নীরে যেন মোর রাধা শ্যামে॥ ব্রজগোপালের শুনায়ে নূপুর মরণ আমার করিও মধুর বাজায়ো বাঁশি দাঁড়ায়ো আসি’ রাধারে লইয়া বামে॥
রাগঃ কাফি-সিন্ধু
তালঃ যৎ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan