
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে আজিকে আমার বিদায় লগনে।। জানালা পাশে চাঁপার শাখে ‘বউ কথা কও’ পাখি কি ডাকে? ফুটেছে কি ফুল মালতী বকুল — আমার সাধের কুসুম বনে সাঁঝ গগনে।। তুলসী তলায় জ্বলেছে কি দীপ পরেছে আকাশ তারকার টিপ? হারিয়ে যাওয়া বঁধূ অবেলায় এলো কি ফিরে দেখিতে আমায়, ঝুরিছে বাঁশি পিলু বারোয়াঁয় — কেন গো আমার যাবার ক্ষণে।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ কাহার্বা

তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে ক্ষীর সর ননী আমি খোয়াবে দেখেছি কাঁদিছে মা বলে আমার নয়ন-মণি॥ মোর শিশু আহমদে যেদিন কাঁদিয়া হালিমার হাতে দিয়াছি সঁপিয়া সেই দিন হ’তে কেঁদে কেঁদে মোর কাটিছে দিন রজনী॥ পিতৃহীন সে সন্তান হায় বঞ্চিত মা’র স্নেহে তারে ফেলে দূরে কোল খালি করে (আমি) থাকিতে পারি না গেহে। অভাগিনী তার মা আমিনায় মনে করে সে কি আজো কাঁদে হায় বলিস তাহারি আসার আশায় দিবানিশি দিন গণি॥
রাগঃ
তালঃ দাদ্রা

ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম ভূ-ভারত চাহিছে তোমায়। ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার আরবার এসো এ ধরায়।। নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে, শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়।। বিদূরিত কর এই নিরাশা ও ভয়, মানুষে মানুষে হোক প্রেম অক্ষয়। কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ, গদা ও চক্র করে অরিন্দম এসো, হত-মার দুর্বল মাগিছে সহায়।।
রাগঃ দেশ জয়জয়ন্তী
তালঃ একতাল

যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে। ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে।। শেয়র: শারাবী জমশেদী গজল ‘জানাজায়’ গাহিও আমার দিবে গোর খুঁড়িয়া মাটি খারারী ঐ শারাব-খানার! ‘রোজ-কিয়ামতে’ তাজা উঠব জিয়ে।। শেয়র: এমনি পিইব শারাব ভেসে যাব তাহার স্রোতে, উঠিবে খুশবু শারাবের আমার ঐ গোরের পার হতে; টলি’ পড়বে পথিক সে নেশায় ঝিমিয়ে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
আজি এ বাদল দিনে কত কথা মনে পড়ে। হারাইয়া গেছে পিয়া এমনি বাদল-ঝড়ে।। আমারি এ বুকে থাকি’ ঘুমাত সে ভীরু পাখি, জলদ উঠিলে ডাকি’ লুকাত বুকের ’পরে।। মোর বুকে মুখ রাখি নিবিড় তিমির কাঁদে, আমার প্রিয়ার মত বাঁধিয়া বাহুর বাঁধে। কোথায় কাহার বুকে আজি সে ঘুমায় সুখে, প্রদীপ নিভায়ে কাঁদি একা ঘরে তারি তরে।।
রাগঃ
তালঃ দাদ্রা
সই নদীর পারে বকুল তলায় সুবাস শীতল ছায় (সখি) আকুল তাহার আঁখি দুটি কাহার পানে চায়॥ সই যা না লো দাঁড়ায়ে, কাঁটা বিঁধেছে মোর পায়ে তোরা দাঁড়া সখি ক্ষণেক, (সখি) ওকি হাসিস্ কেন হায়॥ আমার কলসিটি যে ভারি, ডালে বেঁধেছে মোর শাড়ি তোরা বলিস ছলে হেরি ওরে (ওলো) ছি ছি একি দায়! যদি হেরেই থাকি ওরে, তোরা দুষিস্ কেন মোরে ওলো আমার আমি বশে নাই মোর (পাগল) আঁখির নেশায়॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan