
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

কে এলি মা টুকটুকে লাল রক্ত-চেলি প’রে। সারা গায়ে আবির মেখে ভুবন আলো ক’রে মা ত্রিভুবন রূপে ভ’রে।। পায়ে লাল জবার ফুল কানে ঝুমকো জবার দুল্, লাল শাপ্লার মালা প’রে দুলিয়ে এলোচুল — শুভ্র-বরণ শিবকে ফাগের রঙে রঙীন ক’রে।। ওমা! যোগমায়া, তোর রঙে রসের ব্রজে এলো হোরি, (তোর) নাচের তালে আনন্দ কুঙ্কুম প’ড়ে ঝরি’। তোর চরণ-অরুণ রাগে মা প্রভাত-রবি রাঙে মণিপুর-কমলে গায়ত্রী জাগে। (সেই) অনুরাগের রঙীন ধারা পড়ুক বুকে ঝ’রে।।
রাগঃ
তালঃ
আও জীবন মরণ সাথী তুমকো ঢুঁঢাতা হ্যায় দূর আকাশ মে মোহনী চাঁদনী রাতি।। ঢুঁঢাতা প্রভাত নিত গোধূলি লগন মে মেঘ হোকে ম্যয় ঢুঁঢাতা গগন মে। ফিরত হুঁ রোকে শাওন পবন মে। পাত্তে মে ঢুঁঢাতা তোড়ী পাপী শ্যামা হোকে জ্বালা ম্যয় তোহারি আঁখমে বুঝ গ্যয়া রাতকো হায় নিরাশ মে। আভি ইয়ে জীবন হ্যায় তুমহারি পিয়াস মে। গুল না হো যায়ে নয়ন কি বাতি।।
রাগঃ নাগস্বরাবলী
তালঃ ত্রিতাল

চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ। মর্তের মাটি মহিমান করি স্বর্গেরে করি ম্লান।। চিতার বিভূতি মাখিয়া গায় লজ্জা হানি গো অন্নদায়, বাঁধিয়াছি বিদ্যুল্লাতায় — দেবরাজ হতমান। পাতাল ফুঁড়িয়া করি গো মাতাল রসাতল-অভিযান।।
নাটিকা : ‘সেতু-বন্ধ’
রাগঃ খাম্বাজ
তালঃ আড় খেম্টা
বিরহী বেণুকা যেন বাজে সখি ছায়ানটে। উথলি’ উঠিল বারি শীর্ণা যমুনাতটে।। নীরব কুঞ্জে কুহু গেয়ে ওঠে মুহু মুহু, আঁধার মধু বনে বকুল চম্পা ফোটে।। সহসা সরস হল বিরস বৃন্দাবন, চন্দ্রা যামিনী হাসে খুলি মেঘ-গুণ্ঠন। সে এলো, তারে নিরখি’ পরান কি রবে সখি, আবেশে অঙ্গ মম থরথর কেঁপে ওঠে।।
রাগঃ ছায়ানট
তালঃ ত্রিতাল
বেলা শেষে গিরি-পথের ছায়ে। কলস ভরে কুঁড়েয় ফেরে সার বেঁধে ঐ বনের কালো মেয়ে।। তাদের পায়ে বাজে মল চলন-দোলায় নয়ন ভোলায় উছ্লে পড়ে জল, তারা আপন মনে পথের টানে চলে রে গান গেয়ে।। গাইল যে রে উদাস-করা গান, বিভোর ক’রে বনের মন-প্রাণ, সুরে ভুবন হ’ল মগন, আকাশ গেল ছেয়ে।। তাদের ফুলে বাঁধা কেশ কাজল-নয়ন, হৃদয়-হরণ বন-দেবীর বেশ, তাদের কালো রূপের ধারায় নেয়ে পাষাণ রহে চেয়ে।।
রাগঃ
তালঃ
শোক দিয়েছ তুমি হে নাথ তুমি এ প্রাণে শান্তি দাও। দুখ্ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও।। যে হাত দিয়ে হানলে আঘাত তুমিঅশ্রু মোছাও সেই হাতে নাথ বুকের মানিক হ’রলে যা’র — তারে তোমার শীতল বক্ষে নাও।। তোমার যে চরণ প্রলয় ঘটায় সেই চরণ কমল ফোটায় শূন্য করলে তুমি যে বুক সেথা তুমি এসে বুক জুড়াও।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan