
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

নিশীথ-স্বপন তোর ভু’লে যা নিশি-শেষে। বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে।। চখার পাশে আসে বিরহ-রাতের চখি আঁধার লুকাল ঐ দূর বনে এলোকেশে।। শরম-রাঙা গালে জাগিল কুমারী ঊষা, তরুণ অরুণ ঐ এসো রাঙা বর-বেশে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
উদার প্রাতে কে উদাসী এলে। প্রশান্ত দীঘল নয়ন মেলে’।। স্নিগ্ধ সকরুণ তোমার হাসি আঘাত করে যেন আমারে আসি’, পাষাণ সম তব মৌন মূরতি মোর বুকে বিষাদের ছায়া কেন ফেলে।। উন্মন ভিখারি গো বল মোর কাছে শূন্য হৃদয় তব কোন মন যাচে, অশ্রু তুষার ঘন বিগ্রহ তব গলিয়া পড়িবে প্রেমে কার মালা পেলে।।
রাগঃ টোড়ি
তালঃ আদ্ধা-কাওয়ালি
মাতল গগন-অঙ্গনে ঐ আমার রণ-রঙ্গিণী মা। সেই মাতনে উঠল দুলে ভূলোক দ্যুলোক গগন-সীমা।। আঁধার-অসুর-বক্ষপানে অরুণ-আলোর খড়গ হানে, মহাকালের ডম্বরূতে উঠল বেজে মা’র মহিমা।। সৃষ্টি-প্রলয় যুগল নূপুর বাজে শ্যামার যুগল পায়ে, গড়িয়ে পড়ে তারার মালা উল্কা হয়ে গগন-গায়ে। লক্ষ গ্রহের মুন্ডমালা দোলে গলে দোলে ঐ বজ্র-ভেরীর ছন্দ-তালে নাচে শ্যামা তাথৈ থৈ, অগ্নি-শিখায় ঝলকে ওঠে খড়গ-ঝরা লাল শোণিমা।।
রাগঃ মালকোষ
তালঃ রূপক

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায় মোহাম্মদ মোস্তফা, আমহদ মুরতজা নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।। দিলে মুখে তক্বির, দিলে বুকে তৌহিদ দিলে দুঃখেরই সান্ত্বনা খুশির ঈদ দিলে প্রাণে ঈমান, দিলে হাতে কোরআন শিরে শিরতাজ নাম মুসলিম আমায়।। তব সব নসিহত মোরা গিয়াছি ভুলে শুধু নাম তব আছে জেগে প্রাণের কূলে ও-নামে এ প্রাণ-সিন্ধু তব দুলে আমি ঐ নামে ত’রে যাব, আছি আশায়।।
রাগঃ
তালঃ ঝাঁপতাল

আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে’।। নিত্য জানাই পেম-আরতি যে পথে, নাথ, তোমার গতি ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে’।। জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা! আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা। সারা জীবন তবু, স্বামী, তোমার ধ্যানেই কাঁদি আমি সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে’।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রুনা লায়লা

নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল।। হেরিয়া নিশি-প্রভাতে শিশির কমল-পাতে ভাব বুঝি বেদনাতে ফুটেছে কমল।। এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে’ ছলনা উঠেছে জেগে’ এ নহে বাদল।। কেন কবি খালি খালি হ’লি রে চোখের বালি কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল।।
রাগঃ দূর্গা (বিলাবল ঠাট)
তালঃ কাহার্বা
শিল্পীঃ
শিল্পীঃ সোমা ফারাহ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan