
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আবার কেন আগের মত অমন চোখে চাও যে বিরহ গেছি ভুলে’, ভুলতে তারে দাও।। শান্ত উদাস আমার আকাশ নাই সেথা আর মেঘের আভাস, নির্মল সে-আকাশ কেন বাদল-মেঘে ছাও।। বিপুল ধরার দূর নিরালায় একটুখানি পেয়েছি ঠাঁই, নিঠুর, তুমি আবার আগুন জ্বেলো না সেথাও।।
রাগঃ
তালঃ
ধানের ক্ষেতের ঢেউ লেগে আজ প্রাণের বাঁধন ভাঙল রে! আমার মনের পুঞ্জিত মেঘ অরুণ-রঙে রাঙল রে।। নাচ ভুলেছে বনের কেকা দ্বন্দ ভুলে’ হলাম একা, ময়ূরকণ্ঠী শুভ্র-হংস-মালার পরশ লাগল রে।। মেহেদি ফুলের মঞ্জরি মোর মন কেবলি রঙ লুকায়, শিলায় দলি’ রূপের কলি, আল্তা হবো তাহার পায়। জ্বাল দীপালি খোল রে দুয়ার আসে শারদ-জ্যোতির জোয়ার, আবার আনন্দিনীর আগমনের কৃপার আশা জাগল রে।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ দাদ্রা
ওরে নীল যমুনার জল! বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম — আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম — এলাম ব্রজধাম।। তোর কোন্ কূলে কোন্ বনের মাঝে আমার কানুর বেণু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাব ‘রাধা রাধা’ নাম।। আমি শুধাই ব্রজের ঘরে ঘরে — কৃষ্ণ কোথায় বল্; কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল। বল্ রে আমার শ্যামল কোথায় কোন্ মথুরায় কোন দ্বারকায় — বল্ যমুনা বল। বাজে বৃন্দাবনের কোন্ পথে তাঁর নূপুর অভিরাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

গম্ভীর আরতি নৃত্যের ছন্দে। হে প্রভু! তোমারে প্রকৃতি বন্দে।। চন্দ্র সূর্য কত শত গ্রহ তারা তোমারে ঘিরি’ নাচে প্রেমে মাতোয়ারা, অনন্ত কাল ঘোরে ধূমকেতু উল্কা আগুন জ্বালায়ে বুকে উগ্র আনন্দে লীলায়িত সিন্ধু অবোধ১ উল্লাসে২, মেঘ হ’য়ে উড়ে যেতে চায় তব পাশে। নব নব সৃষ্টি বৃষ্টিধারার প্রায় সেই ছন্দের তালে অবিরাম ঝ’রে যায়, ধরণীর গোপন অনুরাগ ভক্তি ফুটে ওঠে নীরব পুষ্প-সুগন্ধে।।
১. প্রেম ২. ভাব উল্লাসে
রাগঃ
তালঃ কাহার্বা

সজল কাজল মেঘ ব’য়ে এলো কার বাণী পড়িল মনে মিনতি তারি — ‘খুলো না যেন এই রাখিখানি’। সেদিন সেই নবমেঘে, তব অনুরাগে অশান্ত মন মোর হেরেছিল তব অনুপম ছবিখানি।। বারে বারে ধরণীতে আসে বরষা শুষ্ক যূথীরেণু হয় সরসা, গৈরিক প্রান্তর শ্যাম-পরশা স্মরণে আসে গত সব সহসা। অতীত হয়েছে কত মধু-তিথি স্মৃতির মুকুরে তারা-সকরুণ গীতি, জানি তোমারি ছায়া-আঁচল ঘিরিবে এই আকুল পরান-খানি।।
রাগঃ দুর্গা
তালঃ
আদরিণী মোর কালো মেয়ে রে কেমনে কোথায় রাখি। তারে রাখিলে চোখে বাজে ব্যথা বুকে বুকে রাখিলে দুখে ঝুরে আঁখি।। কাঙাল যেমন পাইলে রতন লুকাতে ঠাঁই নাহি পায়; তেমনি আমার শ্যামা মেয়েরে জানি না রাখিব কোথায়। দুরন্ত মোর এই মেয়েরে বাঁধব আমি কি দিয়ে রে, (তাই)পালিয়ে যেতে চায় সে যবে আমি অমনি মা ব’লে ডাকি।।
রাগঃ
তালঃ যৎ (৮ মাত্রা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan