
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্ নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে।। কদম্ব-কলি শিহরে আবেশে বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে।। ধরিল রূপ অরূপ শ্রী হরি ধরণী হলো নবীনা কিশোরী চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে।। আবার মল্লিকা-মালতী ফোটে বিরহ-যমুনা উথলি’ ওঠে রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই। সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই।। সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে, ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই।। সঙ্ঘ শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন, চল্লিশ কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই, তাই মোরা পরাধীন। মোরা সঙ্ঘবদ্ধ হই যদি একবার জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর পাব সাম্য, শান্তি, অন্ন, বস্ত্র পুনঃ সবাই।।
রাগঃ
তালঃ দাদ্রা

আজ বন-উপবন মে চঞ্চল মেরে মনমে। মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।। সুনো মোহন নূপুর গুঞ্জত হ্যয় — বাজে মুরলী বোলে রাধা নাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।। বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি, ঢুঁড়ত হায় শ্যাম-বিহারী, বনমালা সব চঞ্চল ওড়াওয়ে অঞ্চল — কোয়েল সখি গাওয়ে সাথ গুণধাম কুঞ্জ কুঞ্জ শ্যাম।। ফুলকলি ভোলে ঘুঁঘট খোলে পিয়াকে মিলনকি প্রেমকি বোলি বোলে, পবন পিয়া লেকে সুন্দর সৌরভ — হাঁসত যমুনা সখি দিবস-যাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

জনম জনম তব তরে কাঁদিব। যত হানিবে১ হেলা ততই সাধিব।। তোমারি নাম গাহি’ তোমারি প্রেম চাহি’, ফিরে ফিরে নিতি তব চরণে আসিব।।২ জানি জানি বঁধু, চাহে যে তোমারে, ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে। তবু জানি হে স্বামী৩ কোন্ সে-লোকে আমি, তোমারে পাব বুকে বাহুতে বাঁধিব।।
১. যত করিবে, ২. ফিরে ফিরে আমি তব চরণে আসিব, ৩. জীবন-স্বামী
রাগঃ জৌনপুরী
তালঃ কাহার্বা

লায়লী! লায়লী! ভাঙিয়ো না ধ্যান মজনুর এ মিনতি। লায়লী কোথায়? আমি শুধু দেখি লা এলা'র জ্যোতি।। পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম-দরিয়ার কূলে, খোদার প্রেমের পরশ-মানিক পেলাম কখন ভুলে। সে মানিক যদি দেখ একবার মজনুরে তুমি চাহিবে না আর জুলেখা-ইয়ুসুফ লাজ মানে হেরি' তাহার খুব -সুরতি।। মজনুরে ও যে লায়লী ভোলায় সে যে কত সুন্দর বুঝিবে লায়লী যদি তুমি তারে নেহার এক নজর। সাধ মিটিবে না হেথা ভালোবেসে, চল চল প্রিয়া লা এলা'র দেশে নিত্য মিলনে ভুলিব আমরা এই বিরহের ক্ষতি।।
রাগঃ
তালঃ দাদ্রা

বন্ধু, আজো মনে রে পড়ে আম কুড়ানো খেলা। আম কুড়াইবার যাইতাম দুইজন নিশি-ভোরের বেলা।। জোষ্ঠি মাসের গুমোঁট রে বন্ধু আস্ত নাকো নিদ রাত্রে আস্ত নাকো নিদ্ আম-তলায় এক চোর আইস্যা কাঁট্ত প্রাণে সিঁদ্ (আর) নিদ্রা গেলে ফেল্ত সে চোর আঙিনাতে ঢেলা।। আমরা দুইজন আম কুড়াইতাম, ডাক্ত কোকিল গাছে, ভোলো যদি — বিহান বেলার সূয্যি সাক্ষী আছে, (তুমি) পায়ের কাছে আম ফেইল্যা গায়ে দিতে ঠেলা।। আমার বুকের আঁচল থাইক্যা কাইড়া নিতে আম, বন্ধু, আজও পাই নাই দাসী সেই না আমের দাম, (আজ) দাম চাইবার গিয়া দেখি তুমি দিছ মেলা।। নিশি জাইগ্যা বইস্যা আছি, জোষ্ঠি মাসের ঝড়ে সেই না গাছের তলায় বন্ধু এখনো আম পড়ে তুমি কোথায় আমি কোথায় দুইজনে একেলা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan