বাণী
আসিলে কে অতিথি সাঁঝে। পূজার ফুল ঝরে বন-মাঝে।। দেউল মুখরিত বন্দনা-গানে, আকাশ আঁখি চাহে তব পানে দোলে ধরাতল, দীপ-ঝলমল নৌবতে ভূপালি বাজে।।
রাগ ও তাল
রাগঃ ভূপালি
তালঃ আদ্ধা-কাওয়ালি
আসিলে কে অতিথি সাঁঝে। পূজার ফুল ঝরে বন-মাঝে।। দেউল মুখরিত বন্দনা-গানে, আকাশ আঁখি চাহে তব পানে দোলে ধরাতল, দীপ-ঝলমল নৌবতে ভূপালি বাজে।।
রাগঃ ভূপালি
তালঃ আদ্ধা-কাওয়ালি
এলো ফুলের মরশুম শরাব ঢালো সাকি বকুল শাখে কোকিল ওঠে ডাকি’।। গেয়ে ওঠে বুলবুল আঙ্গুর-বাগে নীল আঁখি লাল হলো রাঙ্-অনুরাগে আজি ফুল-বাসরে শিরাজির জল্সা বরবাদ্ হবে না-কি।। চাঁপার গেলাস ভরি’ ভোমরা মধু পিয়ে মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমিয়ে। পাপিয়া পিয়া পিয়া ডাকে বন-মাঝে গোলাপ-কপোল রাঙে গোলাপী লাজে হৃদয়-ব্যথার সুধা আছে তব কাছে রেখো না তারে ঢাকি’।।
রাগঃ পাহাড়ি
তালঃ দ্রুত-দাদ্রা

সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে। নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে।। মনে প’ড়ে যায় সহসা কখন জল ভরা দু’টি ডাগর নয়ন, পিঠ-ভরা চুল সেই চাঁপা ফুল ফেলে ছু’টে যাওয়া লাজে।। হারানো সে-দিন পাব না গো আর ফিরে, দেখিতে পাব না আর সেই কিশোরীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটীরে (সে) আজও পথ চাহে সাঁঝে।
রাগঃ
তালঃ
তোমার বিনা-তারের গীতি বাজে আমার বীণা-তারে রইল তোমার ছন্দ-গাথা গাঁথা আমার কণ্ঠ-হারে।। কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি কান পেতে রই তারার সাথে তাই তো দূর গগন-পারে।। পালিয়ে বেড়াও উদাস হাওয়া গোপন কথার ফুল ফুটিয়ে গো আমি তারে মালা গেঁথে লুকিয়ে রাখি বক্ষে নিয়ে গো। হয়তো তোমার কথার মালা, কাঁটার মত করবে জ্বালা সেই জ্বালাতেই জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে।।
রাগঃ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ মনিরা

টারালা টারালা টারালা টা টারালা টারালোল্লা নাচে শুটকী শুকনো সাহেবকে ধ'রে মুটকি মিস আরসোল্লা। হা-হা- হা-হা- হা।। খুরওয়ালা জুতা পরে খটখট ঠেংরী নাড়ে চাবুক খেয়ে জোড়া ঘোড়ায় যেন পেছলি ঝাড়ে! দেখে পাদ্রি, পুরুত, মোল্লা বাবাজী কাছা খোল্লা। আর বাবাজী কাছা খোল্লা।। দেখে আণ্ডাওয়ালা ভাবে বুঝি খেল ডাণ্ডাগুলি হা গণ্ডার মার্কা ষণ্ডা বিবি খেল ডাণ্ডাগুলি হা ভাব-আবেশের নয়ন তাহার হলো নয়ান ঝুলি; নেকু বাবুর ঢেকুর ওঠে পেটে মেকুর আচড়ায়! কাল্লু ভাবে মেম পালোয়ান সাহেবকে বুঝি পাছড়ায়। ( হায় হায় হায়) যতো কাবলিওয়ালা মাউড়া সব হো গিয়া ভাই বাউড়া মোষের গাড়োয়ান প্রেম-রসে হলো রসগোল্লা।।
রাগঃ
তালঃ কাহার্বা
আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।। (যাঁর) মুখে শুনি তৌহিদের কালাম — ভয়ে মৃত্যুও করিত সালাম। যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্।। স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্। কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যাঁরা। আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্আন্।।
রাগঃ
তালঃ দাদ্রা
