
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী। শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবানী।। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি।। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ-হাশরে পথ না ভুলি তাইতো দিলে পাক কোরানের বাণী।।
রাগঃ
তালঃ কাহার্বা

এলো শারদশ্রী কাশ-কুসুম-বসনা রসলোক-বাসিনী ল’য়ে ভাদরের নদী সম রূপের ঢেউ মৃদু মধু-হাসিনী।। যেন কৃশাঙ্গী তপতী তপস্যা শেষে সুন্দর বর পেয়ে হাসে প্রেমাবেশে, আমন ধানের শিষে মন ভোলানো কোন্ কথা কয় সে মঞ্জুল-ভাষিণী।। শিশির স্নিগ্ধ চাঁদের কিরণ ওকি উত্তরী তার, অরণ্য কুন্তলে খদ্যোত মণিকা মালতীর হার। তার আননের আবছায়া শতদলে দোলে হংসধ্বনিতে মায়া মঞ্জীর বোলে, সে আনন্দ এনে কেঁদে চলে যায় বিজয়ায় বেদনার বেদমতী সন্ন্যাসিনী।।
গীতি আলেখ্য : ‘শারদশ্রী’
রাগঃ
তালঃ
এত জল ও কাজল চোখে, পাষানী আনলে বল কে। টলমল জল-মোতির মালা দুলিছে ঝালর-পলকে ।। দিল কি পূব হাওয়াতে দোল, বুকে কি বিঁধিল কেয়া? কাঁদিয়া কুটিলে গগন এলায়ে ঝামর-অলকে।। চলিতে পৈঁচি কি হাতের বাঁধিল বৈচি-কাঁটাতে? ছাড়াতে কাঁচুলির কাঁটা বিঁধিল হিয়ার ফলকে।। [যে দিনে মোর দেওয়া-মালা ছিঁড়িলে আনমনে সখি, জড়াল জুই-কুসুমি-হার বেণীতে সেদিন ওলো কে।। যে-পথে নীর ভরণে যাও বসে রই সে পথ-পাশে দেখি, নিত কার পানে চাহি কলসীর সলিল ছলকে।।] মুকুলী-মন সেধে সেধে কেবলি ফিরিনু কেঁদে, সরসীর ঢেউ পালায় ছুটি' না ছুঁতেই নলিন-নোলকে ।। বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটল না কবি ফটিক জল ! জল খুঁজিস যেথায় কেবলি তড়িৎ ঝলকে।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

এসো হৃদি-রাস-মন্দিরে এসো হে রাসবিহারী কালা। মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে অশ্রু-যূথীর মালা।। আমি ত্যাজিয়াছি কবে লাজ-মান-কুল বহি’ কলঙ্ক এসেছি গোকুল, আমি ভুলিয়াছি ঘর শ্যাম নটবর কর মোরে গোপবালা।। আমার কাঁদন-যমুনার নদী শ্যাম হে ভাঁটি টানে শুধু বহে নিরবধি, তারে বাঁশরির তানে বহাও উজানে ভোলাও বিরহ-জ্বালা।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ একতাল

একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে।। সেই কলসি হতে ধরার ’পরে অঝোর ধারায় মধু ঝরে রে দলে দলে তাই কি তারার মৌমাছিরা আসে।। সেই মধু পিয়ে ঘুমের নেশায় ঝিমায় নিশীথ রাতি বন-বধূ সেই মধু ধরে ফুলের পাত্র পাতি’। সেই মধু এক বিন্দু পিয়ে সিন্ধু ওঠে ঝিলমিলিয়ে রে সেই চাঁদেরই আধখানা কি তোমার মুখে হাসে।।
রাগঃ
তালঃ দাদ্রা

এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে। করুণাময় প্রভু! কর হে পূর্ণ দানে।। শক্তি বিহীন করে ধরেছি নিশান তব বহিতে পারি যেন দিও সে-গৌরব, দিবাকর কর সম ছড়ায়ে অভিনব অস্তে যাই যেন জীবন-বিহানে।। সাঁঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম রাঙায়ো আঁধার হৃদি-প্রেমের জোছনা বানে।।
রাগঃ মালগুঞ্জ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan