
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হ'তে। বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কা'বার পথে।। হায় গো খোদা, কেন মোরে পাঠাইলে হায় কাঙ্গাল ক'রে; যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে।। স্বপ্নে শুনি নিতুই রাতে - যেন কা'বার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। ইয়া এলাহি ! বল সে কবে আমার স্বপন সফল হ'বে, গরিব ব'লে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে।।
রাগঃ
তালঃ দাদ্রা

দুপুর বেলাতে একলা পথে, ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়। ক্ষ্যাপা হাওয়াতে উড়িছে আঁচলা, খোঁপা খুলিয়া খুলিয়া খুলিয়া যায়।। ছল ক’রে জল যায় সে আনিতে দেখিয়া গুরুজন ঘোমটা দিতে, ও সে ভুলিয়া ভুলিয়া ভুলিয়া ভুলিয়া যায়।। কাহার গলার মালার তরে আপন মনে আঁচল ভ’রে, ফুল তুলিয়া তুলিয়া তুলিয়া তুলিয়া যায়।। কার বিরহে পরান দহে কিসের নেশায় মদির মোহে, ও সে ঢুলিয়া ঢুলিয়া ঢুলিয়া ঢুলিয়া যায়।।
রাগঃ দেশ
তালঃ দাদ্রা

দুধে আলতায় রঙ যেন তার সোনার অঙ্গ ছেয়ে (সে) ভিন্ গেরামের মেয়ে। চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে, ভিন্ গেরামের মেয়ে। ও পারে ওই চরে যখন চুল খুলে সে দাঁড়ায়, কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়, পা ছুঁতে তার নদীর জলে (ও ভাই) জোয়ার আসে ধেয়ে।। চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে, অম্নি ওঠে রামধনু গো সেই চাহনির টানে। কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে, ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে। আমি চোখের জলে খুঁজি তারেই (ও ভাই) দুখের তরী বেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি। কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’ ‘পথিক এসেছ না কি’।। হারায়ে গিয়াছে চাঁদ জল-ভরা কালো মেঘে আঁচলে লুকায়ে ফুল বাতায়নে আছি জেগে’ শূন্য গগনে দেয়া কহিতেছে যেন ডাকি’ ‘পথিক এসেছ না কি’।। ভাঙিয়া দুয়ার মম কাড়িয়া লইতে মোরে এলে কি ভিখারি ওগো প্রলয়ের রূপ ধ’রে? ফুরাইয়া যায় বঁধু শুভ-লগনের বেলা আনো আনো ত্বরা করি’ ওপারে যাবার ভেলা ‘পিয়া পিয়া’ ব’লে বনে ঝুরিছে পাপিয়া পাখি ‘পথিক এসেছ না কি’।।
রাগঃ
তালঃ দাদ্রা

দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী। শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥ আজ শান্ত সিন্ধু তীরে অশান্ত ঝড় থেমেছে রে, মা’র কালো রূপ উপ্চে পড়ে ছাপিয়ে ভুবন গগন-ডালি॥ আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি, আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি, ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন মায়ের কোলে শিশুর মতন, পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥
রাগঃ আনন্দ ভৈরবী
তালঃ কাহার্বা
১.

২.

দাও শৌর্য, দাও ধৈর্য্য, হে উদার নাথ, দাও প্রাণ। দাও অমৃত মৃত জনে, দাও ভীত –চিত জনে, শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান।। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অ–নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান।। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধে স্থির, রহি যেন চির — উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান।।
রাগঃ হেমকল্যাণ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan