
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জবা কুসুম-সঙ্কাশ ঐ উদার অরুণোদয়। অপগত তমোভয় জয় হে জ্যোতির্ময়।। জননীর সম স্নেহ-সজল, নীল গাঢ় গগন-তল সুপেয় বারি প্রসুন ফল — তব দান অক্ষয়, অপহৃত সংশয় জয় হে জ্যোতির্ময়।।
রাগঃ বিভাস মিশ্র
তালঃ একতাল
জাগো রূপের কুমার, কেন অলস ঘুমে কাটাও রাতি। হের দুয়ারে দাঁড়ায়ে বধূর সাজে তব জাগার সাথী।। আসে বারেবারে সে যে অভিসারে তার বুকের ভাষা মুখে কইতে নারে, মোরা বাসর ঘরে এলাম জ্বাল্তে বাতি।।
নৃত্য-সঙ্গীত, নাটক : সর্বহারা
রাগঃ
তালঃ
জগজন মোহন সঙ্কটহারী কৃষ্ণমুরারী শ্রীকৃষ্ণমুরারী। রাম রচাও ত শ্যামবিহারী পরম যোগী প্রভু ভবভয়-হারী।। গোপী-জন-রঞ্জন-ব্রজ-ভয়হারী, পুরুষোত্তম প্রভু গোলক-চারী।। বন্শী বাজাও ত বন বন-চারী ত্রিভুবন-পালক ভক্ত-ভিখারি, রাধাকান্ত হরি শিখি-পাখাধারী — কমলাপতি জয় গোপী-মনহারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

জয় বাণী বিদ্যাদায়িণী জয় বিশ্বলোক-বিহারিণী।। সৃজন-আদিম তমঃ অপসারি' সহস্রদল কিরণ বিথারি' আসিলে মা তুমি গগন বিদারি' মানস-মরাল-বাহিনী।। ভারতে ভারতী মূক তুমি আজি বীণাতে উঠিছে ক্রন্দন বাজি' ছিন্ন চরণ-শতদলরাজি কহিছে বিষাদ-কাহিনী।। ঊর মা আবার কমলাসীনা, (মাগো) করে ধর পুনঃ সে রুদ্রবীণা নব সুর তানে বানী দীনাহীনা জাগাও অমৃতভাষিণী মা জাগাও অমৃতভাষিণী।।
রাগঃ খাম্বাজ
তালঃ একতাল

জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া! ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি — ভাব্লি এতেই জাতির জান, তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান। এখন দেখিস ভারত জোড়া পঁচে আছিস বাসি মড়া, মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল, তাকে কি ভাই ভাঙ্তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল! যে জাত-ধর্ম ঠুন্কো এত, আজ নয় কা’ল ভাঙবে সে ত, যাক্ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।। বলতে পারিস, বিশ্ব-পিতা ভগবানের কোন সে জাত? কোন্ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ? ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই? ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া।।
রাগঃ পরজ মিশ্র
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

জাগো কৃষ্ণকলি, জাগো কৃষ্ণকলি। মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলি’, বিহগ-কাকলি।। তব দ্বারে বারে বারে মন-উদাসী ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি, ফিরে গেল ভ্রমরা মউ-পিয়াসি — অযথা বিতানে কানে কথা বলি।। হের হাতের তার ফুলঝুরি ফেলে’ ধূলায় উদাসী বসন্ত মাগে বিদায়, দীরঘ-শ্বাস ফেলি’ ঝরা পাতায়। চাহে রঙিন ঊষা তব রঙের আভাস তব লাল আভায় লজ্জা পায় হিঙুল পলাশ। এলো কোকিল তোমার রঙে খেল্তে হোলি।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ আড়খেম্টা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan