
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কৃষ্ণ কৃষ্ণ বোল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বোল কৃষ্ণ কৃষ্ণ বোল রে মন, প্রেমের লহর তোল রে মন মায়ার বন্ধন খোল।। নিরালা হৃদয়-যমুনাতে কে বাজায় বাঁশি আধেক রাতে তুই কুল ভুলে চল তাহারি সাথে প্রেম-আনন্দে দোল। ও তুই প্রেম-আনন্দে দোল।। সে গোলক হাতে ভালবাসে গোকুল বৃন্দাবন মধুর প্রেমের-ভিখারি সে মদন মোহন। প্রেম দিয়ে যে বাঁধতে পারে, সাধ কবে তার কাছে হারে মুনি-ঋষি পায় না তারে গোপীরা পায় কোল। ও তার গোপীরা পায় কোল।।
রাগঃ
তালঃ কাহার্বা

কী দশা হয়েছে মোদের দেখ্ মা উমা আনন্দিনী। তোর বাপ হয়েছে পাষাণ গিরি, মা হয়েছে পাগলিনী।। (মা) এ দেশে আর ফুল ফোটে না গঙ্গাতে আর ঢেউ ওঠে না তোর হাসি-মুখ দেখলে যে মা পোহায় না মোর নিশীথিনী।। আর যাবি না ছেড়ে মোদের বল্ মা আমায় কন্ঠ ধরি সুর যেন তার না থামে আর বাজালি তুই যে বাঁশরি।। (মা) না পেলে তুই শিবের দেখা রইতে যদি নারিস্ একা, আমি শিবকে বেঁধে রাখব মা গো হয়ে শিব-পূজারিণী।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ যৎ (৮ মাত্রা)
কুহু কুহু কুহু ব’লে মহুয়া-বনে। মাধবী চাঁদ এলে পূব-গগনে।। দুলে ওঠে বনান্ত আসিলে কে পান্থ, তব পদধ্বনি অশান্ত — হে শুনি মম মনে।। বাতায়নে প্রদীপ জ্বালি’ আসা-পথ চাহি’, প্রহর গণি, গান গাহি’। এলে আজি নিশীথে দেখা দিতে তৃষিতে, শুনি দশ-দিশিতে — বাঁশি তব ক্ষণে ক্ষণে।।
রাগঃ
তালঃ
কত যুগ পাই নাই তোমার দেখা থাকিতে পারি না আর একা একা।। জানি না কোথায় থাকো সেথায় আমারে ডাকো মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা।। তুমি জলধি, তোমাতে মিশে শতেক নদী আম রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি। দেখা কি পাব না হায় আশা যে ফুরায়ে যায় শ্রাবণে এলো গো মেঘ, কাঁদিছে কেকা।।
রাগঃ
তালঃ ত্রিতাল

কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি ঘনায় গহন নীরদ সঘন নয়ন মন ভরি॥ বিজলি চমকে পবন দমকে পরান কাঁপে রে বুকের বঁধুরে বুকে বেঁধে ঝুরে বিধুরা কিশোরী॥
রাগঃ দেশ
তালঃ একতাল

কেন চঞ্চল অঞ্চল দুলিয়া ওঠে রহি’ রহি’। মুহু মুহু কুহু কুহু কুহু যে কহে এলে কে বিরহী।। কেন নূপুর বেজে ওঠে ছন্দে দোলা লাগে অঙ্গে আনন্দে, দখিন হাওয়া কেন অধীর হল হেন — কুসুমের কানে যায় কি কথা কহি’।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan