
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি কি যাচে ও আঁখি বুঝিতে যে নারি॥ হৃদি প্রাণ মন বিভব রতন ডারিনু চরণে লহ পথচারী॥ দুয়ারে মোর নিতি গেয়ে যায় যে গীতি নিশিদিন বুকে বেঁধে তারি স্মুতি। কি দিয়ে এ ব্যথা নিবারিতে পারি॥ মিলন বিরহ যা চাও প্রিয় লহ দাও ভিখারিনী বেশ দাও ব্যথা অসহ মোর নয়নে দাও তব নয়ন বারি॥
নাটকঃ ‘আলেয়া’
রাগঃ পিলু
তালঃ দাদ্রা

কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে হে কিশোর বেণুকা বাজাও। মোর অনুরাগ যায় সেথা, তনু যেতে নারে, তুমি সেই ব্রজের পথ দেখাও।। মোর অন্ধ আঁখি কাঁদে চাঁদের তৃষায় তব পানে হাত তুলে রাত কেটে যায়, বঁধু, এই ভিখারিনী সেই মাধুকরী চায় – মধুবনে, গোপীগণে যে মধু দাও।। প্রেমহীন-নীরস জীবন ল’য়ে পথে পথে ফিরি বৈরাগিনী হয়ে, বুঝি আমি চাই তব প্রেম নাহি পাই – কৃপা কর প্রেমময়, তুমি মোরে চাও।।
রাগঃ
তালঃ বৈতালিক

পুরুষ : কোথায় গেলে পেঁচা-মুখি একবার এসে খ্যাচ-খ্যাচাও স্ত্রী : বলি, গাই-হারা বাছুরের মতন গোয়াল থেকে কে চ্যাঁচাও॥ পুরুষ : (বলি ও শাকচুন্নি, আহাহাহা) অমন শ্যাওড়া বৃক্ষ ফেলে, আমার ঘাড়ে কেন এলে গো, ও হো হো স্ত্রী : (বলি ও কালিয়া পেরেত) তুমি উনুন-মুখো দেবতা যে তাই ছাই-পাঁশের নৈবিদ্যি পাও। পুরুষ : (মরি অরি অরি অরি মরি, কি যে রূপের ছিরি, আহাহাহাহা) চন্দ্র-বদন ন্যাপা পোছা কুত্কুতে চোখ নাকটি বোঁচা গো, ও হো হো স্ত্রী : (বলি ও বেরসো কাট, বলি ও কেলো হুলো) তুমি কাঁদলে চোখে কালি বোরোয় কয়লার ডিপোয় লজ্জা দাও তুমি কয়লার ডিপোয় লজ্জা দাও। পুরুষ : বলি ও জুজুবুড়ি স্ত্রী : বলি ও ঝাঁকাভূঁড়ি পুরুষ : ও বাবা জুজু স্ত্রী : ও বাবা ঝাঁকা পুরুষ : আহা, চাম্চিকে ওই ডানা কাটা স্ত্রী : তুমি যেন পূজোর পাঁঠা পুরুষ : আহা, হার মেনে যায় হাঁড়ি চাঁছা প্রিয়ে যখন খ্যাচ-খ্যাচাও। স্ত্রী : (আ-মরি মরি, কি যে বচন সুধা) পিঁপড়ে ধরবে ও প্রাণনাথ তুমি, শিগ্গির মুখে ফিনাল দাও॥
রাগঃ
তালঃ কাহার্বা
কাঁদিতে এসেছি আপনার ল’য়ে কাঁদাতে আসিনি হে প্রিয়, তোমারে। এ মম আঁখি-জল১ আমরি নয়নের২, ঝরিবে না এ জল তোমার দুয়ারে।। ভালো যদি বাসি একাকী বাসিব বিরহ-পাথারে একাকী ভাসিব, কভু যদি ভুলে আসি তব কূলে, চমকি’ চলিয়া যাব দূর পারে।। কাঁটার বনে মোর ক্ষণেকের তরে ফুটেছে রাঙা ফুল শুধু লীলা-ভরে, মালা হয়ে কবে৩ দুলিবে গলে কা’র। জাগিব একাকী ল’য়ে স্মৃতি কাঁটার কেহ জানিবে না, শুকাল কে কোথা কা’র ফুলে কা’রে সাজালে দেবতা, নিশীথ-অশ্রু মোর ঝরিবে বিরলে তব সুখ-দিনে হসির মাঝারে।।
১. মম আঁখি-বারি, ২. থাকুক আমারি, ৩. গলে
রাগঃ জয়জয়ন্তী
তালঃ একতাল
কত ফুল তুমি পথে ফেলে দাও (প্রিয়) মালা গাঁথ অকারনে আমি চয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে।। তব ফুলবনে কত ছায়া দোলে জুড়াইতে চেয়েছিনু তারি তলে চাহিলে না ফিরে চলে গেলে ধীরে ছায়া-ঢাকা অঙ্গনে।। অঞ্জলি পাতি' চেয়েছিনু, তব ভরা ঘটে ছিল বারি শুষ্ক-কন্ঠে ফিরিয়া আসিনু পিপাসিত পথচারী। বহুদিন পরে দাঁড়াইনু এসে তোমারি দুয়ারে উদাসীন বেশে শুকানো মালিকা কেন দিলে তুমি তব ভিক্ষার সনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

কে তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে ওমা বরাভয়া ভয়ঙ্করী সাজ পেলি তুই কোথা থেকে।। তোর এলাকেশে প্রলয় দোলে আমি চিনতে নারি গৌরী বলে। ওমা চাঁদ লুকাল মেঘের কোলে তোর মুখে না হাসি দেখে।। ওমা শঙ্কর কি গঙ্গা নিয়ে,কাঁদায় তোরে দুঃখ দিয়ে ওমা শিবানী তোর চরণ তলে এনেছি তাই শিবকে ডেকে।।
রাগঃ শিবরঞ্জনী মিশ্র
তালঃ দাদ্রা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan