
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পুরুষ : মন নিয়ে আমি লুকোচুরি খেলা খেলি প্রিয়ে। স্ত্রী : ধরিতে পারি না পেতে তাই প্রেম ফাঁদ — তুমি মেঘ আমি চাঁদ, ফের গো কাঁদিয়ে।। পুরুষ : মন্দ বায় আমি গন্ধ লুটি শুধু — চাই না আমি সে মধু; স্ত্রী : চাইনে চাইনে বঁধু — তাহে নাই সুখ নাই, আমি পরশ যে চাই। পুরুষ : স্বপন-কুমার ফিরি যে আমি মন ভুলিয়ে।। উভয়ে : চল তবে যাই মোরা স্বপনের দেশে জোছনায় ভেসে — নন্দন-পারিজাত ফুল ফুটিয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মোর দেহ মন বিভব রতন প্রিয়া তুমি নাও তুমি নাও। পথের ধূলায় মুক্ত আকাশ-তলে আমারে থাকিতে দাও।। সাজাইয়া হীরা মানিকের ফুলদানি সাধ যায় রাখি’ সেথা তোমারে* সোনার দালান — প্রাণহীন, সে যে ভুল আমি মাটিতে জন্ম আমি যে মাটির ফুল কেন তা ভুলাতে চাও।। মাটির রসে যে প্রেমের কুসুম ফোটে তারি কাছে এসে মধুকর গেয়ে ওঠে, মোর কাছে এসো — যদি কোন দিন সে-মাটির মধু পাও।।
* পঙক্তিটি অসম্পূর্ণ
রাগঃ
তালঃ
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান। তব ধন জন প্রাণ, যাহার কৃপার দান জপ তারি নাম জয় ভগবান জয় ভগবান।। জনক-জননীর স্নেহে তাঁহার হেরিস্ তুই স্নেহময়, ভাই ভগিনীর প্রীতিতে যাঁর, শান্ত মধুর পরিচয়। প্রণয়ী বন্ধুর মাঝে, যাঁর প্রেম রূপ বিরাজে; পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।। তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা, হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা; তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা, কল-ভাষা নদী-কলতান। দেয় দুখ্ শোক সেই, পুন সেই করে ত্রাণ। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

মরণ ডাকে — ‘আয় রে চ’লে!’ জীবন বলে — ‘যাই গো যাই।’ জীবনে হায় পায়নি ব’লে (আমার) মরণে তাই চাই গো চাই।। জীবন শুধু কাঁটায় ভরা তাই বুঝি সে দেয়নি ধরা, ফুল-বিছানো কবরে তার মধুর পরশ পাই গো পাই। মরণ-বঁধূর ডাক শুনে আর জীবনে সাধ নাই গো নাই।।
নাটকঃ ‘কাফন চোরা’
রাগঃ
তালঃ তেওড়া

মহুয়া বনে বন-পাপিয়া একলা ঝুরে নিশি জাগিয়া।। ফিরিয়া কবে প্রিয় আসিবে ধরিয়া বুকে কহিবে প্রিয়া।। শুনি নীরবে, গগনে বসি’ কহ যে কথা বিরহী শশী, তব রোদনে বঁধূ, এ মনে যমুনা বহে কূল-প্লাবিয়া।।
রাগঃ কলাবতী
তালঃ প্রিয়া

মালতী মঞ্জরি ফুটিবে যবে অলস বেলায় প্রিয় হে প্রিয় মোরে স্মরিও সেই সন্ধ্যায়।। ঝরা পল্লবে ফেলি দীরঘ শ্বাস কাঁদিয়া ফিরিবে যবে চৈতী বাতাস, নাগকেশরের ঝরা কেশর দলে খুঁজিও আমায়।। মল্লিকা মুকুলের প্রথম সুবাস বিরহী পরাণ যবে করিবে উদাস, পিয়াল নদীর কূলে কাঁদিয়া বাঁশি ডাকিবে প্রিয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan