
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নীল যমুনা সলিল কান্তি চিকন ঘনশ্যাম। তব শ্যামরূপে শ্যামল হল সংসার ব্রজধাম।। রৌদ্রে পুড়িয়া তপিতা অবনি চেয়েছিল শ্যাম-স্নিগ্ধা লাবনি, আসিলে অমনি নবনীত তনু ঢলঢল অভিরাম চিকন ঘনশ্যাম।। আধেক বিন্দু রূপ তব দুলে ধরায় সিন্ধুজল তব বেণু শুনি’, ওগো বাঁশুরিয়া, প্রথম গাহিল কোকিল পাপিয়া, হেরি কান্তার-বন-ভুবন ব্যাপিয়া বিজড়িত তব নাম; চিকন ঘনশ্যাম।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ দাদ্রা
১.

২.

নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন। অশান্ত-ধারে জল ঝরে অবিরল, ধরণী ভীত-মগন॥ ঝঞ্ঝার ঝল্লরী বাজে ঝনন্ননন দীর্ঘশ্বসি’ কাঁদে অরণ্য শনশন, প্রলয় বিষাণ বাজে বজ্রে ঘনঘন — মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥ শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ, দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভদিন। দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব অধর্ম নিধনে এসো অবতার নব, ‘আবিরাবির্ম এধি’ ঐ ওঠে রব — জাগৃহি ভগবন্, জাগৃহি ভগবন্॥
রাগঃ মল্লার
তালঃ কাওয়ালি
নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ'রে ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে।। মিঠে রোদে শীতের দিনে তরুণ-বঁধূ লও গো কিনে ফাগুন-হাওয়া বইবে প্রাণে, ওগো হালকা নেশার ঘোরে।। মলিন মুখে দিয়ে দেখ নলিন খেজুর-গুড় বাহির-ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর ওগো মিষ্টিতে ভরপুর। মোর তনুর চেয়ে অনেক বেশি মধুর এ রস ও বিদেশি, রস না পিয়েও ঝিমিয়ো না গো নেশায় অমন ক'রে।।
রাগঃ
তালঃ ফের্তা

নাচো শ্যাম-নটবর কিশোর-মুরলীধর অঙ্গ মিশায়ে মম অঙ্গে। তোমার নাচের শ্রী ফুটুক আমার এই নৃত্য-বিভঙ্গে।। মম রক্তে বাজুক তব পায়ের নূপুর আমার কণ্ঠে দাও বাঁশরির সুর, তব বাঁশরির সুর। লীলায়িত হয়ে উঠুক এ তনু তোমার প্রেম-আনন্দ-তরঙ্গে।। আমার মাঝে হরি, নাচো যবে তুমি আমি নাচি আপনা ভুলি’ হরি আমি নাচি আপনা ভুলি’ শরম ভরম যায় এই দেহ যমুনায় ছন্দের হিল্লোল তুলি’। মনে হয় আমি যেন রাসের রাধা জনম জনম আমি নাচি তব সঙ্গে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নয়ন মুদিল কুমুদিনী হায়! তাহার ধ্যানের চাঁদ ডুবে যায়।। ভরিল সরসী তা’রি আঁখি-জলে ঢলিয়া পড়িল পল্লব-তলে, অকরুণ নিষাদের তীর সম অরুণ-কিরণ বেঁধে এসে গায়।। কপোলের শিশির অভিমানে শুকালো, পাপড়ির আড়ালে পরাগ লুকাল। সরসীর জলে পড়ে আকাশের ছায়া নাই সেথা তারা-দল, চাঁদের মায়া, জলে ডুবে মেটে না প্রাণের তৃষা হৃদয়ের মধু তার হৃদয়ে শুকায়।।
রাগঃ টোড়ি
তালঃ ত্রিতাল

নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল। লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল আলো-ছায়ার বাঘ ছাল।। ফেনাইয়া ওঠে নীল-কণ্ঠের হলাহল, ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনী দল। দোলে ঈশান-মেঘে ধূর্জটি-জটাজাল।। বিষম ছন্দে বোলে ডমরু নৃত্য-বেগে, ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে। চরণ-আঘাত লেগে শ্মশানে কঙ্কাল।। সে নৃত্য-ভঙ্গে গঙ্গা-তরঙ্গে সঙ্গীত দুলে ওঠে অপরূপ রঙ্গে, নৃত্য-উছল জলে বাজে জলদ তাল।। সে নৃত্য-ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন, জোছনা-আশিস্ ঝরে উছলিয়া শশী-থাল।।
নাটকঃ ‘আলেয়া’
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাওয়ালি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan