
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওরে গো-রাখা রাখাল তুই কোথা হতে এলিরে আষাঢ় মাসের মেঘের বরণ কেমন ক'রে পেলি রে।। কে দিয়েছে আলতা মেখে পা'য় চলতে গেলে নূপুর বেজে যায় রে; নূপুর বেজে' যায়। তোর আদুল গায়ে বাঁধা কেন গাঁদা রঙের চেলি রে।। তোর ঢলঢলে দুই চোখে যেন নীল শালুকের কুঁড়ি রে তোরে দেখে কেন হাসে যত গোপ-কিশোরী রে। তোর গলার মালার গন্ধে আমার মন গুনগুনিয়ে বেড়ায় রে মৌমাছি যেমন রে; তুই ঘর-সংসার ভুলালি কোন মায়াতে ফেলি' রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওগো চৈতী রাতের চাঁদ, যেয়ো না সাধ না মিটিতে যেতে চেয়ো না।। হের তরুলতায় কত আশার মুকুল, ওগো মাধবী-চাঁদ আজো ফোটেনি ফুল, তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না — ঝরা মুকুলে বনবীথি ছেয়ো না তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না, ওগো যেয়ো না।। আজো ফুলের নেশায় পাগল দখিন হাওয়া আজো বোলেনি পাপিয়া 'পিয়া পিয়া' গাওয়া তুমি এখনি বিদায়-গীতি গেয়ো না তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

(ওরে) হতভাগী রক্ত-খাগী, কোথায় ছিলি বল্! (তোর) দেখে ছিরি ভয়ে মরি চোখে আসে জল।। বেণী খুলে এলোকেশে বেড়াস্ এ কোন্ পাগল-বেশে, চাঁদকে ফেলে নীল আকাশে আন্লি কোন্ অনল।। (কপালে জ্বাল্লি কোন্ অনল) (ঐ) সদ্য ফোঁটা পদ্মফুলে কে মাখাল কালি? মা আমরি কপাল মন্দ কারে দিব গালি। রাজ-দুলালী আদর পেয়ে সাজ্লি ছি ছি নাগর মেয়ে, (তোর) চিন্তে পারি, গৌরী দেখে রাঙা পদতল।।
রাগঃ
তালঃ
ওরে বনের ময়ূর কোথায় পেলি এমন চিত্রপাখা তোর পাখাতে হরির স্মৃতি পাখার শ্রী কি আঁকা॥ তারই মতন হেলে দুলে নাচিস্ রে তুই পেখম খুলে তনুতে তোর ওরে শ্যামের আঁখির নীলাঞ্জন মাখা॥ হারিয়ে নব কিশোরে, দিবা-নিশি ঘুরি তাই কি শ্যামের বিভূতি তুই আনলি ক’রে চুরি। সান্ত্বনা কি দিতে মোরে শ্যামল রেখে গেছে তোরে তাইতো তোরে হেরি ওরে যায় না কাঁদন্ রাখা॥
রাগঃ
তালঃ কাহার্বা

ওরে আজই না হয় কালই তোরে কালী কালী বল্তে হবে। তুই কাঁদ্বি ধ’রে কালীর চরণ মহাকাল আসিবে যবে।। তুই জন্মের আগে ছিলি শিখে মা বল্তে মা কালীকে, তুই ভুল্লি আদি-জননীকে দু’দিন মা পেয়ে ভবে।। তুই কালি দিয়ে লিখ্লি হিসাব কেতাব-পুঁথি শিখ্লি পড়া, তোর মাঠে ফসল ফুল্ ফুটালো কালো মেঘের কালি-ঝরা। তোর চোখে জ্বলে কালীর কালো তাই জগতে দেখিস্ আলো, (কালি) প্রসাদ গুণে সেই আলো তুই হৃদ্পদ্মে দেখ্বি কবে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওরে ভবের তাঁতি! হরিনামের এঁড়ে গরু কিনিস্নে। তুই মূলে শেষে হাবাত্ হবি ঠাকুরকে তুই চিনিস্নে। রসিক ঠাকুরকে তুই চিনিস্নে।। তুই খাচ্ছিস্ বেশ ভবের তাঁত বু’নে চালিয়ে মাকু, ঘুরিয়ে টাকু, তাঁতের গান শু’নে (ও তুই) সুখে খাবি আয়েশ পাবি ঐ গরু কেনার টাকাতে তুই জরু আনার জিনিসনে।। পরমার্থের কিনলে এঁড়ে, অর্থ যাবে ছেড়ে তোর ঘাড়েরই লাঙল তোকে শেষে আসবে তেড়ে! কুল যাবে তোর, যাবে জাতি মান (এই গো-কুলের এঁড়ে এনে) যাবে জাতি মান, দুঃখ অভাব শোক এসে তোর ধরবে রে দুই কান শেষে কি কান খোয়াবি কানা হবি ভ’জে কানাই শ্রীকৃষ্ণে।।
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan