
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওমা যা কিছু তুই দিয়েছিলি ফিরিয়ে দিলাম তোকে। তুই ছাড়া আর বলতে আপন (কেউ) রইল না ত্রিলোকে।। তুই কোলে নেবার দায় এড়িয়ে রেখেছিলি মন ভুলিয়ে খেলনা দিয়ে, তুই পালিয়েছিলি ঘুম পাড়িয়ে (মায়ার) কাজল দিয়ে চোখে।। কোটি জনম কাট্ল কেঁদে মাগো তোকে ভুলে, (মা) তোরে মনে পড়েছে আজ, (এবার) নে মা কোলে তু’লে। এই পুত্র জায়া মায়ার ছবি তুই ছাড়া মা মিথ্যা সবই, ভুলব না আর এবার আমি জড়াব না দুঃখ-শোকে।।
রাগঃ
তালঃ
ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে চাঁচর চিকুর ওড়ে পবন বেগে॥ তোমার লাবনি ঝ’রে পড়িছে অবনি-পরে কদম শিহরে কর-পরশ লেগে॥ তড়িৎ ত্বরিত পায়ে বিরহী-আঁখিরে ছায়ে তরাসে লুকায়। চলিতে পথের মাঝে ঝুমুর ঝুমুর বাজে নূপুর দু’পায়। অশনি হানার ছলে প্রিয়ারে ধরাও গলে, ওগো রাতের মুকুল কাঁদে কুসুম জেগে॥
রাগঃ
তালঃ ফের্তা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

ও কে উদাসী বেণু বাজায় ডাকে করুণ সুরে আয় আয়।। ও সে বাঁধন হারা বাহির বিলাসী গৃহীরে করে সে পরবাসী রস যমুনায় উজান বহায়।। মম মনের ব্রজে ওসে কিশোর রাখাল যেন বাজায় বাঁশি শুনি অনাদিকাল তার সরল বাঁশি তার তরল তাল অন্তরে গরল-সুধা মেশায়।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল।। তোর দিব্যি দেখেছি স্বপনে যেন দাদা কথা কইতেছে তোর সনে দেখিস তোরা আমার স্বপন হবে না বিফল।। তোর কান্নার সাগরে যখন উঠেছে জোয়ার বৌদি লো তোর চাঁদ উঠিবার নাই রে দেরি আর। ও বৌদি তোর চোখের জলের টানে আমার দাদার সোনার তরী আসতেছে উজানে দেখ বাটনা ফেলে হাসছে দিদি চল ও ঘরে চল।।
রাগঃ
তালঃ ফের্তা

ওগো মাগো আজো, বেঁচে আছি, তোরই প্রসাদ পেয়ে। তোর দয়াময়ী অন্নপূর্ণা, তোরই অন্ন খেয়ে॥ কবে কখন খেলার ছলে, ডেকেছিলাম শ্যামা ব’লে; সেই পুণ্যে ধন্য আমি, আজ তোরই নাম গেয়ে॥ পাপী হয়েও পাই আমি তাই, যখন যাহা চাই। দুঃখে শোকে বিপদ ঝড়ে, বাঁচাস্ মা তুই বক্ষে ধ’রে; দয়াময়ী নাই কেহ মা, ভবানী তোর চেয়ে॥
রাগঃ
তালঃ দাদ্রা

ওরে তরু তমাল শাখা। আছে পল্লবে তোর মোর বল্লভ কৃষ্ণ কান্তি মাখা। আমি তাইতো তমাল কুঞ্জে আসি তাইতো তমাল ভালোবাসি, তোর পথ-ছায়ায় আছে যে তার (কৃষ্ণ) চরণ-চিহ্ন আঁকা।। তোর চূড়ায় ময়ূর নাচে, যেন কৃষ্ণ-ময়ূর পাখা তাই দেখে পরান বাঁচে — কৃষ্ণহারা পরান আমার বাঁচে। তোর শাখাতে স্বর্ণ-লতা দোলে আমি ভাবি শ্যামের পীত বসন বলে, মোর অঙ্গ যেন থাকে রে তোর কালো ছায়ায় ঢাকা তোর ছায়া নয় রে শ্যামের ছোঁওয়া, যেন শ্যামের শীতল ছোঁওয়া।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan