
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরষা এলো আমারি আশালতা সজল হলো॥ কুসুম কলি মুঞ্জরিল বিরহী লতিকা সহসা ফুটিল মন এলোমেলো মেদুর ছাইলো॥
রাগঃ গৌড় সারং
তালঃ তেওড়া
রহি' রহি' কেন আজো সেই মুখ মনে পড়ে। ভুলিতে তা'য় চাহি যত, তত স্মৃতি কেঁদে মরে।। দিয়েছি তাহারে বিদায় ভাসায়ে নয়ন-নীরে, সেই আঁখি-বারি আজো মোর নয়নে ঝরে।। হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধিয়া হিয়া, তারি ব্যথা পাষাণ সম রহিল বুকে চাপিয়া। সেই বসন্ত ও বরষা আসিবে গো ফিরে ফিরে, আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে।।
রাগঃ পঞ্চম মিশ্র
তালঃ আদ্ধা কাওয়ালি

রুম্ ঝুম্ বাদল আজি বরষে আকুল শিখি নাচে ঘন দরশে॥ বারির দরশনে আজি ক্ষণে ক্ষণে নব নীরদ শ্যাম রূপে পড়ে মনে না-জানি কোন্ দেশে কোন্ প্রিয়া সনে রয়েছে ভুলিয়া নটবর সে॥
রাগঃ নট-মল্লার
তালঃ ত্রিতাল

রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না ফাগুনের রাণীরে শ্যাম আর ফাগে রাঙিয়ো না।। রাঙা আবির রাঙ্গা ঠোঁটে গালে ফাগের লালী ফোটে রঙ সায়রে নেয়ে উঠে অঙ্গে ঝরে রঙের সোনা।। অনুরাগ –রাঙা মনে রঙের খেলা ক্ষণে ক্ষণে অন্তরে যার রঙের লীলা তারে বাহিরে রঙ লাগিয়ো না।।
রাগঃ সিন্ধু-কাফি মিশ্র
তালঃ কাহার্বা

রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে ফিরায়ে দিয়াছি যারে অনাদরে অকারণে। উদাসী অলস দুপুরে মন উড়ে' যেতে চায় সুদূরে যে বন-পথে সে ভিখারির বেশে করুণা জাগায়ে ছিল সকরুণ নয়নে।। তার বুকে ছিল তৃষ্ণা মোর ঘটে ছিল বারি পিয়াসি ফটিকজল জল পাইল না গো ঢলিয়া পড়িল হায় জলদ নেহারি। তার অহ্জলির ফুল পথ-ধূলিতে ছড়ায়েছি-সেই ব্যথা নারি ভুলিতে অন্তরালে যারে রাখিনু চিরদিন অন্তর জুড়িয়া কেন কাঁদে সে গোপনে।।
রাগঃ মিশ্র নারায়ণী
তালঃ আদ্ধা কাওয়ালি

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্ খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়। ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায়।। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার। তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি ঈদের-চাঁদ ও চায়।। আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্শাজাদা বুঝি সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো, হায়! কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়।।
সিনেমাঃ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ আশা ভোঁসলে

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan