
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রুম্ ঝুম্ রুম ঝুম্ কে বাজায় জল-ঝুম্ঝুমি। চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি ॥ দুরন্ত অরণ্যা গিরি- নির্ঝরিণী রঙ্গে সঙ্গে ল’য়ে বনের হরিণী, শাখায় শাখায় ঘুম ভাঙায় ভীরু মুকুলের কপোল চুমি’ ॥ কুহু-কুহু কুহরে পাহাড়ি কুহু পিয়াল-ডালে, পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ তা’রি তালে তালে। সেই জল-ছলছল সুরে জাগিয়া সাড়া দেয় বন-পারে বাঁশি রাখালিয়া১’, পল্লীর প্রান্তর ওঠে শিহরি’ বলে — ‘চঞ্চলা কে গো তুমি’ ॥
১. ‘বউ কথা কও কোকিল পাপিয়া’ পঙক্তিটি অতিরিক্ত আছে।
রাগঃ নির্ঝরিণী (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল

রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া। শুনি’ শিহরে কদম, বিদরে কেয়া।। ঝিলে শাপলা কমল ওই মলিল দল, মেঘ-অন্ধ গগন, বন্ধ খেয়া।। বারি-ধারে কাঁদে চারিধার ঘরে ঘরে রুদ্ধ দুয়ার, তেপান্তরে নাচে একা আলেয়া।। কাঁদে চখাচখি, কাঁদে বনে কেকা দীপ নিভায়ে কাঁদি আমি একা, আজ মনে পড়ে সেই মন দেয়া-নেয়া।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়! ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়॥ সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া, নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া; আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এসো, বাহও উজান, হরি, অশ্রুর যমুনায়॥ একা জীবন মোর গহন ঘন ঘোর, এসো এ বনে বনমালী, গোপ কিশোর, কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায় - প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়॥ দারা সুত প্রিয়জন, হরি হে, নাহি চাই, পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই; রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ, গোকুলে লহ ডাকি’, অকূলে ভাসি হায়॥
রাগঃ তিলক-কামোদ
তালঃ আদ্ধা

রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে, তমাল বরণী কে নাচে, কে নাচে গগন কোলে।। তার অঙ্গের লাবনি যেন ঝরে অবিরল হয়ে শীতল মেঘলা মতির ধারা জল। কদম ফুলের পীত উত্তরী তার পূব হাওয়াতে দোলে।। বিজলি ঝিলিকে কার বনমালার আভাস জাগে বন কুন্তলা ধরা হলো শ্যাম মনোহরা তাহারি অনুরাগে। কারে হেরি পাপিয়া পিয়া পিয়া কহে সাগর কাঁদে নদী জল বহে ময়ূর-ময়ূরী বন-শবরী নাচে ট’লে ট’লে।।
বেতার গীতিকা: ‘বর্ষা মোদের প্রাণ’
রাগঃ
তালঃ কাহার্বা

রুম্ ঝুম্ বাদল আজি বরষে আকুল শিখি নাচে ঘন দরশে॥ বারির দরশনে আজি ক্ষণে ক্ষণে নব নীরদ শ্যাম রূপে পড়ে মনে না-জানি কোন্ দেশে কোন্ প্রিয়া সনে রয়েছে ভুলিয়া নটবর সে॥
রাগঃ নট-মল্লার
তালঃ ত্রিতাল

রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি। রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি।। রূপের দেউলে আমি পূজারিণী রূপের হাটে মোর নিতি বিকিকিনি, নৌবতে আমি প্রাতে আশাবরি, আমি সাঁঝে কাঁদি ভূপালী।। আমি শরম-রাঙা চোখের নেশা, লাল শারাব আমি আঙুর-পেষা, আঁখিজলে গাঁথা আমি মোতি-মালা, দীপাধারে মোরা প্রাণ জ্বালি।।
রাগঃ ভৈরবী-আশাবরী-ভূপালী
তালঃ কাহার্বা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan