
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।। ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।। ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে, রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে। বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে। বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
রাগঃ চর্জ্যু কী মল্লার
তালঃ কাহার্বা
শিল্পীঃ মান্না দে

শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি ল’য়ে ‘রাধা রাধা’ নাম।। পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, আশে পাশে গুরুজন বাম।।
রাগঃ মালকৌষ
তালঃ সেতারখানি
শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী। বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি।। সজল-কাজল-ঝর্না মুকত বেণী অপর্ণা, তিমির বিভাবরী স্নিগ্ধা শ্যামা কালিকা ভবানী।। প্রলয় ছন্দময়ী চন্ডী শব্দ-নূপুর-চরণা, শাম্ভবী শিব-সীমন্তিনী শঙ্করাভরণা। অম্বিকা দুঃখহারিণী শরণাগত-তারিণী, জগদ্ধাত্রী শান্তিদাত্রী প্রসীদ মা ঈশানী।।
রাগঃ শঙ্করী (নজরুল-সৃষ্ট)
তালঃ একতাল

শিব-অনুরাগিণী গৌরী জাগে। আঁখি অনুরঞ্জিত প্রেমানুরাগে।। স্বপনে কি শিব এসে বর দিল বর-বেশে, বালিকা বলিতে নারে, শরম লাগে।। ‘কি হয়েছে উমা তোর’ — গিরিরানী সাধে, কে মাখালো কুম্কুম্ ভোরের চাঁদে? লুকায় মায়ের বুকে বলিতে বাধে মুখে, পাগল শিব ঐ রূপ-ভিক্ষা মাগে।।
রাগঃ গৌরী (ভৈরব ঠাট)
তালঃ ত্রিতাল

শ্যামা-তন্বী আমি মেঘ-বরণা। দৃষ্টিতে১ বৃষ্টির ঝরে ঝরনা।। অম্বরে জলদ মৃদঙ্গ বাজাই কদম-কেয়ায় বন-ডালা সাজই, হাসে শস্যে পুষ্পে ধরা নিরাভরণা।। পুবালি হাওয়ায় ওড়ে কালো কুম্ভল বিজলি ও মেঘ — মুখে হাসি চোখে জল, রিমিঝিমি নেচে যাই চল-চরণা।।
১. মোর দৃষ্টিতে
রাগঃ মেঘ
তালঃ ত্রিতাল
শ্যামা তোর নাম যার জপমালা তার কি মা ভয় ভাবনা আছে। দুঃখ-অভাব-রোগ-শোক-জরা লুটায় মা তার পায়ের কাছে॥ যার চিত্ত নিবেদিত তোর চরণে ওমা কি ভয় তাহার জীবনে মরণে। যেমন খেলে শিশু মায়ের সম তোর অভয় কোলে সে তেমনি নাচে॥ রক্ষামন্ত্র যার শ্যামা তোর নাম, সকল বিপদ তারে করে প্রণাম। সদা প্রসন্ন মন তার ধ্যানে মা তোর, ভূমানন্দে মা গো রহে সে বিভোর। তার নিকটে আসিতে নারে কালো কঠোর তব নাম প্রসাদ সে লভিয়াছে॥
রাগঃ মিশ্র বাগেশ্রী
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan