
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুমি কোন্ পথে এলে হে মায়াবী কবি বাজায়ে বাঁশের বাঁশরি। এলো রাজ-সভা ছাড়ি’ ছুটি, গুণিজন তোমার সে সুরে পাশরি’।। তোমার চলার শ্যাম-বনপথ কদম-কেশর-কীর্ণ, তুমি কেয়ার বনের খেয়াঘাটে হলে গোপনে কি অবতীর্ণ? তুমি অপরাজিতার সুনীল মাধুরী দু’চোখে আনিলে করিয়া কি চুরি? তোমায় নাগ-কেশরের ফণী-ঘেরা মউ পান করাল কে কিশোরী? জনপুরী যবে কল-কোলাহলে মগ্নোৎসব রাজ সভাতলে, তুমি একাকী বসিয়া দূর নদী-তটে ছায়া-বটে বাঁশি বাজালে, তুমি বসি’ নিরজনে ভাঁট ফুল দিয়া বালিকা বাণীরে সাজালে।। যবে রুদ্র আসিল ডম্বরু-করে ত্রিশূল বিঁধিয়া নীল অম্বরে, তুমি ফেলিয়া বাঁশরি আপনা পাশরি, এলে সে-প্রলয় নাটে গো, তুমি প্রাণের রক্তে রাঙালে তোমার জীবন-গোধূলি পাটে গো।। হে চির-কিশোর, হে চির-তরুণ, চির-শিশু চির-কোমল করুণ। দাও অমিয়া আরো অমিয়া, দাও উদয়-ঊষারে লজ্জা গো তুমি গোধূলির রঙে রঙিয়া। প্রখর রবি-প্রদীপ্ত গগনে, তুমি রাঙা মেঘ খেল আন্মনে, উৎসব-শেষে দেউলাঙ্গনে নিরালা বাজাও বাঁশরি, আমি স্বপন-জড়িত ঘুমে সেই সুর শুনিব সকল পাশরি’।।
রাগঃ
তালঃ
তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম — মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম।। সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি, যে প্রেমে নেমে আস রূপ ধরি', যে প্রেমে কাঁদো যমুনার তীরে তুমি লয়ে 'রাধা রাধা' নাম।। সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান, রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান। মোর আঁখি হয়ে উঠুক কমল, দাও প্রিয় মোরে সেই আঁখিজল; দাও সে বিরহ যে বিরহে এই ধরা হয় ব্রজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

তওফিক দাও খোদা ইসলামে মুসলিম-জাঁহা পুনঃ হোক আবাদ। দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ।। দাও সেই হামজা সেই বীর ওলীদ দাও সেই উমর হারুন অল রশীদ দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ।। দাও সে রুমী সাদী হাফিজ সেই জামী খৈয়াম সে তবরিজ দাও সে আকবর সেই শাহজাহান দাও তাজমহলের স্বপ্ন সাধ।। দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন, হোক বিশ্ব-মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ।।
রাগঃ
তালঃ তেওড়া

তুমি সুখে থাক প্রিয়া আমি আজ চ’লে যাই। তোমারে চাহিয়া জনমে জনমে এই ব্যথা যেন পাই।। দুদিনের সাথী দু’দিনের লাগি’ এসেছিনু আমি তব অনুরাগী, হৃদয় বাণীতে চেয়েছিনু শুধু আর কিছু চাহি নাই।। আকাশে তব দিয়ে গেনু ফুল কণ্ঠে গানের মালা, হয়তো একদা অন্তরে তব জাগিবে স্মৃতির জ্বালা। হয়তো বা তব নয়নের কোণে নতুনের ছায়া জাগিবে গোপনে, স্মৃতিটি আমার মুছে যাবে জানি তবু কিছু ক্ষতি নাই — এই ব্যথা যেন পাই।।
রাগঃ
তালঃ
তোমার আকাশে উঠেছিনু চাঁদ, ডুবিয়া যাই এখন। দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন।। তুমি সুখে থাক আমি চলে যাই, তোমারে চাহিয়া ব্যথা যেন পাই, জনমে জনমে এই শুধু চাই — না-ই যদি পাই মন।। ভয় নাই রাণী রেখে গেনু শুধু চোখের জলের লেখা, জলের লিখন শুকাবে প্রভাতে, আমি চলে যাব একা! ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা, মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা, — পায়ের তলার দৈত্যের কথা ভুলিতে কতক্ষণ।।
রাগঃ টোড়ি
তালঃ বৈতালিক

তুই কে ছিলি তাই বল? কোন কাননের পুষ্পরানী কোন সরসীর জল।। তুই কি ছিলি কবিতা আর আমি চরণ তা'রি তুই কি ছিলি পিয়াসি শুক আমি আতুর সারী তুই কি দুঃখী দুয়োরানী আমি চোখের জল।। কোন বরষার সিক্ত প্রাতে কোন শরতের জোছনা রাতে কোন জগতের অরুণ ঊষার প্রথম দেখা বল।। নতুন মোদের নতুন ক'রে পরিচয়ের পালা কন্ঠে মোদের মিলন-বাণী হাতে মিলন-মালা মোরা এক বিরহীর দু'টি চোখের ঝরা দু'টি মুক্তাফল।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan