
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু।। রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা সে আরো খানিক ডাগর হলে ঐ হতো ওল, ব্রজের আলু।। পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে — ও দাদা হের তার শিরে চৈতন-চুট্কী বিরাজে — ও দাদা আবার মাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল তার মাথাটি বাবাজীর মতো চাঁচা ছোলা গোল, ব্রজের আলু।। কাঁদে ছল ক’রে সব বিরহিণী ইহাকে থ্যাত্লাতে — ও দাদা চক্ষু বুজে পন্ডিতে খান, বলেন ‘আলুভাতে’ — ও দাদা ওরে পাতে তুলেছি তুলব জাতে ব’দলে এবার ভোল, ব্রজের আলু।।
রাগঃ
তালঃ কাহার্বা

উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার। আহমদ আমার নবী যিনি খোদ্ হবিব খোদার।। যাঁহার উম্মত্ হ’তে চাহে সকল নবী, তাঁহারি দামন ধরি’ পুলসরাত হব পার।। কাঁদিবে রোজ হাশরে সবে যবে ‘নফ্সি য়্যা নফ্সি’ রবে, ‘য়্যা উম্মতী’ ব’লে একা কাঁদিবেন আমার মোখতার।। কাঁদিবেন সাথে মা ফাতেমা ধরিয়া আরশ্ আল্লার। হোসায়নের খুনের বদলায় মাফী চাই পাপী সবাকার। দোজখ্ হয়েছে হারাম যে-দিন পড়েছি কলেমা। যেদিন হয়েছি আমি কোরানের নিশান-বর্দার।।
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ কাহার্বা
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে বাজে ঘুমতি নদীর জলে। বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে চলে সেই ঘুমতি নদীর জলে।। মেঘ এসেছে আকাশ ভ'রে — যেন শ্যামল ধেনু চরে নাগিনীর সম বিজলি-ফনা তুলে নাচে,নাচে নাচে রে। মেঘ-ঘন গগন তলে।। পাহাড়িয়া অজগর ছুটে আসে ঝর্ ঝর্ বেনো-জল্ দিয়ে করতালি প'রে পিয়াল পাতার মাথালি ছিটায় জল,গেঁয়ো কিশোরীর দল। রিনিক,ঝিনিক,বাজে চাবি আঁচলে কাল নাগিনীর মত পিঠে বেনী দোলে তীর-ধনুক হাতে বন-শিকারির সাথে মন ছুটে যায় বনতলে।।
রাগঃ
তালঃ কাহার্বা

উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা। শতদল-শ্রভ্রা পদতল-লীনা, প্রশান্ত প্রভাত বাজায় বীণা।। সহস্র কিরণ-তারে হানি’ ঝঙ্কার ধ্বনি তোলে অনাহত গভীর ওঙ্কার, সেই সুরে উদাসীন, পরমা প্রকৃতি ধ্যান-নিমগ্না মহাযোগাসীনা।। আনন্দ-হংস বিমুগ্ধ গতিহীন স্থির হ’য়ে ব্যোমে শোনে সে জ্যোতির্বীণ, ঝরা ফুল-অঞ্জলি তা’রি চরণে প্রণতা ধরণী বাণী-বিহীনা।।
রাগঃ দরবারি-টোড়ি
তালঃ তিল্ওয়ারা

উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে।। সুর যে তোমার নেশার মত, মনকে দোলায় অবিরত, ফুলকে শেখায় ফুটতে গো, পাখিকে শিস দিতে।। কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে? তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বেঁধে। তোমার সুরে কোন সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা আমি জানি (ওগো) সে বারতা তাই কাদিঁ নিভৃতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

উঠাও ডেরা এবার দূরে যেতে হবে। নিবিড় হলে মনের বাঁধন গভীর ব্যথা পেতে হবে।। কোথায় শূন্য মরুভূমি ডাকো মোদের ডাকো তুমি, চিড়িয়াখানায় সিংহ গেলে নিঠুর চাবুক খেতে হবে।। বেদের মেয়ের চোখের জল বনের ঝরা ফুল বেদের মেয়ে কাঁদে ভাসে নদীর দু’কূল।
নাটিকা : ‘বনের বেদে’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan