বাণী
শারদ নিশির হিমেলা বাতাস, তারা-ভরা এই অসীম আকাশ। স্বপ্ন-বিলাসিনী চাঁদের আবাস, কাশ ফুলে দোলে কার নিশাস্।। শিউলি-মালা গলে শরত-রানী লাবনি-মাখা যে গো তাহারি বাণী, তোমার বেণু বিনা, আমার এ বীণা সুর তোলে যেন দীরঘ-শ্বাস।। এমনই চাঁদের তিথি, এমনই শারদ-রাতি মৌন-মুখর ধরা, তব সুর ছিল সাথি, রাখিখানি যবে হায় নিয়েছিলে কর পাতি’ — এসো গো ধেয়ানে মম তাজিয়া সে-পরবাস।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ



