বাণী
আমি আলোর শিখা ফুটাই আঁধার ভবনে দীপ-কলিকা।। নিশ্চল পথে আমি আনন্দ-ছন্দ অন্ধ আকাশে আমি রবি-তারা-চন্দ আমি ম্লান মুখে আনি রূপ-কণিকা।।
নাটকঃ ‘সিরাজদ্দৌলা’
রাগ ও তাল
রাগঃ
তালঃ কাহার্বা
ভিডিও
স্বরলিপি

আমি আলোর শিখা ফুটাই আঁধার ভবনে দীপ-কলিকা।। নিশ্চল পথে আমি আনন্দ-ছন্দ অন্ধ আকাশে আমি রবি-তারা-চন্দ আমি ম্লান মুখে আনি রূপ-কণিকা।।
নাটকঃ ‘সিরাজদ্দৌলা’
রাগঃ
তালঃ কাহার্বা

আঁচলে হংস-মিথুন আঁকা বলাকা-পে’ড়ে শাড়ি দুলায়ে। চলিছে কিশোরী শ্যামা একা রুমুঝুমু বাজে নূপুর মৃদু পায়ে।। ভয়ে ভয়ে চলে আধো-আঁধারে বিরহী বন্ধুর দূর অভিসারে, পথ কাঁদে যেয়ো না যেয়ো না যেয়ো না ওগো থামো ক্ষণেক এ ঠাঁয়ে।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
কে এলে মোর ব্যথার গানে গোপন-লোকের বন্ধু গোপন নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন।। গান গেয়ে যাই আপন মনে সুরের পাখি গহন-বনে সে সুর বেঁধে কার নয়নে জানে শুধু তারি নয়ন।। সুরের গোপন বাসর-ঘরে গানের মালা বদল ক'রে সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা

মাকে আদর করে কালী বলি সে সত্যি কালো নয় রে। তার ঈষৎ হাসির এক ঝলকে জগৎ আলো হয় রে, ত্রি-জগৎ আলো হয় রে।। (কালো নয় কালো নয়, চরণে যার মহাকাল পায়ের নখে চাঁদের মালা, কালো নয় কালো নয়) সত্যি কালো নয় রে।। (আমরা) আপনভোলা পাগলী গিরিবালা মুন্ডামালায় মনে করে কুন্দফুলের মালা; (রয়) মরা-ছেলে বুকের ধ’রে শ্মশানে তন্ময় রে, রয় শ্মশানে তন্ময় রে। শ্মশানে সে থাকে ব’লে ভয়ঙ্করী নয় রে! (ভবের) খেলা-শেষে সকলেরে দেয় সে বরাভয় রে।। (সে) মারে যাকে, মালা করে তারেও পরে রয় রে! (সেই) তামসিকও যায়রে তরে (মাকে) তামসী যে কয় রে।।
রাগঃ
তালঃ ফেরতা (দাদ্রা ও কাহার্বা)

ঝিল্লি-নূপুর বাজে। বিভাবরী নাচে বন-শবরী সাজে।। তিমির কুন্তলে তারার ফুল দোলে চাঁদের চন্দন-ফোঁটা ললাট-মাঝে।। দোলে নদী-জল অঞ্চল ধীরে বন-বেণী দোলে চঞ্চল-সমীরে। জাগে দুরন্ত নিশীথ-বসন্ত ঘুমন্ত নববধূ রেঙে ওঠে লাজে।।
রাগঃ খাম্বাবতী
তালঃ সাদ্রা
রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার নয়ন অঙ্গে। শথ ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়ন-ভঙ্গে।। যে আঁখি পরম সুন্দরে দেখিয়াছে সেই আঁখি কাঁদে তোমার পায়ের কাছে, দেখেছে সে-আঁখি, বিশ্ব দুলিছে তোমার রূপ-তরঙ্গে।। তোমারে দেখিতে আমার আকাশ আনত হইয়া কাঁদে, (তব) মণিহার হ’তে বিবাদ করে গো কোটি গ্রহ তারা চাঁদে। তুমি দেখিতে যদি গো আপন রূপের আলো আমারে ভুলিয়া নিজেরে বাসিতে ভালো, তোমারে আড়াল করিয়া গো তাই ছায়া-সম ফিরি সঙ্গে।।
রাগঃ
তালঃ