বাণী
ভুবনজয়ী তোরা কি হায়, সেই মুসলমান। খোদার রাহে আনলো যারা দুনিয়া না-ফরমান। এশিয়া য়ুরোপ আফ্রিকাতে যাহাদের তক্বীর হুঙ্কারিল, উড়ল যাদের বিজয়-নিশান।। যাদের নাঙ্গা তলোয়ারের শক্তিতে সেদিন পারস্য আর রোম রাজত্ব হইল খান-খান।। শুকনো রুটি খোরমা খেয়ে যাদের খলিফা, হেলায় শাসন করিল রে অর্ধেক জাহান।। যাদের নবী কম্লিওয়ালা শাহানশাহ্ হয়ে, আজকে তা’রা বিলাস-ভোগের খুলেছে দোকান।। সিংহ-শাবক ভুলে আছিস্ শৃগালের দলে, দুনিয়া আবার পায়ে কি তোর হবে কম্পমান।।
রাগ ও তাল
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা


