বাণী
আজি নন্দলাল মুখচন্দ নেহারি অধীর আনন্দে অন্তর কাঁপে ঝরে প্রেমবারি॥ বকুল-বন হরষে ফলদল বরষে গাহে রাধা শ্যাম নাম হরি-চরণ হেরি শুকসারি॥
রাগ ও তাল
রাগঃ খাম্বাবতী
তালঃ ঝাঁপতাল
ভিডিও
স্বরলিপি

আজি নন্দলাল মুখচন্দ নেহারি অধীর আনন্দে অন্তর কাঁপে ঝরে প্রেমবারি॥ বকুল-বন হরষে ফলদল বরষে গাহে রাধা শ্যাম নাম হরি-চরণ হেরি শুকসারি॥
রাগঃ খাম্বাবতী
তালঃ ঝাঁপতাল

বিরহের অশ্রু সায়রে বেদনার শতদল উদাসী অশান্ত বায়ে টলে টলমল টলমল।। তব রাঙা পদতলে, প্রিয় এই শতদলে রাখিয়ো, বাজাইও মধুকর বীণা অনুরাগ-চঞ্চল।। ঝড় এলো, এলো এলায়ে মেঘের কুন্তল তুমি কোথায়, হায়, নিরাশায় ঝরে কমল-দল। কেমনে কাটে তব বেলা কোথা কোন লোকে একেলা; দুই কূলে দুই জন কাঁদি, মাঝে নদী ছলছল।।
রাগঃ
তালঃ কাহার্বা

সই ভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।। সই বাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ সই জড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।। সই চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায় রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়। তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।। প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। সই পায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।
রাগঃ সিন্ধু–ভৈরবী
তালঃ কাহার্বা

ওগো চৈতী রাতের চাঁদ, যেয়ো না সাধ না মিটিতে যেতে চেয়ো না।। হের তরুলতায় কত আশার মুকুল, ওগো মাধবী-চাঁদ আজো ফোটেনি ফুল, তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না — ঝরা মুকুলে বনবীথি ছেয়ো না তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না, ওগো যেয়ো না।। আজো ফুলের নেশায় পাগল দখিন হাওয়া আজো বোলেনি পাপিয়া 'পিয়া পিয়া' গাওয়া তুমি এখনি বিদায়-গীতি গেয়ো না তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ফিরে ফিরে কেন তারই স্মৃতি মোরে কাঁদায় নিতি যে ফিরিবে না আর। ফিরায়েছি যা’য় কাঁদাইয়া হায় সে কেন কাঁদায় মোরে বারেবার।। তারই দেওয়া ফুলমালা, যারে দলিয়াছি পায় সেই ছিন্নমালা কুড়ায়ে নিরালা আজি রাখি হিয়ায়। বারে বারে ডাকি প্রিয় নাম ধ’রে তা’র।। হানি’ অবহেলা যারে দিয়েছি বিদায় আজি তারি স্মৃতি, সে কোথায় সে কোথায়। জ্বালি’ নয়ন-প্রদীপ জাগি বাতায়নে নিশি ভোর হয়ে যায় বৃথা জাগরণে আজি স্বর্গ শূন্য মোর তারি বিহনে কাঁদি আকাশ বাতাস মোর করে হাহাকার।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ প্রদীপ কুমার সরকার

পায়েলা বোলে রিনিঝিনি। নাচে রূপ-মঞ্জরি শ্রীরাধার সঙ্গিনী।। ভাব-বিলাসে চাঁদের পাশে, ছড়ায়ে তারার ফুল নাচে যেন নিশীথিনী।। নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল, মৃদু মৃদু হাসে আনন্দ রাসে শ্যামল চঞ্চল। কভু মৃদুমন্দ কভু ঝরে দ্রুত তালে সুমধুর ছন্দ, বিরহের বেদনা মিলন-আনন্দ — ফোটায় তনুর ভঙ্গিমাতে ছন্দ-বিলাসিনী।।
রাগঃ রূপমঞ্জরি (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল
