বাণী
অশিব শক্তি হতে হে শঙ্কর অষ্টসিদ্ধিরে কর ত্রাণ, ত্রাণ কর শঙ্কর।।
নাটক : ‘অন্নপূর্ণা’
রাগ ও তাল
রাগঃ
তালঃ
অশিব শক্তি হতে হে শঙ্কর অষ্টসিদ্ধিরে কর ত্রাণ, ত্রাণ কর শঙ্কর।।
নাটক : ‘অন্নপূর্ণা’
রাগঃ
তালঃ
জ্বালো দেয়ালি জ্বালো অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো।। এলো শক্তি অশিব নাশিনী এলো অভয়া চির বিজয়িনী কালো রূপের স্নিগ্ধ লাবনি নয়ন মন জুড়ালো।। গ্রহ তারার দেওয়ালি জলিছে পবনে জ্বালো দীপালি জীবনের সব ভবনে। এলো শিবানী প্রাণ দিতে সবে রক্ষা করিতে পীড়িত মানবে ধরাবে বাসিতে ভালো।।
রাগঃ
তালঃ দাদ্রা

প্রেমের হাওয়া বইল যখন মুকুল গেল ঝ’রে। প্রদীপ নিভে রইল, যখন তুমি এলে ঘরে।। তোমার আসার লগ্ন এলো যে-দিন আশা ফুরিয়ে গেল, মন গিয়াছে ম’রে যখন পেলাম মনোহরে।। আঘাত দিয়ে দিয়ে যে-দিন করলে পাষাণ মোরে, সেদিন নিয়ে বসালে হায়! তোমার ঠাকুর ঘরে। তোমার শুভ দৃষ্টি লাগি’ বহু সে-যুগ ছিলাম জাগি’ আজি কি বেলা-শেষে তুমি এলে স্বয়ম্বরে।।
রাগঃ
তালঃ
হেরি আজ শূন্য নিখিল, প্রিয় তোমারি বিহনে। কোথা হায় তুমি কোথায় উঠিছে কাঁদন পবনে।। কেন বা এলে তুমি কেন বা বিদায় নিলে, স্বপনে দিয়ে দেখা মিশালে জাগরণে।। কান্তা-বিরহে হেথা ক্লান্ত কপোত কাঁদে, সে কোথায় গেছে উড়ে’ সাথি তার কোন গগনে। আঁধার ঘরে মম কেন জ্বালালে বাতি, যদি নিভায়ে দেবে ছিল গো তোমার মনে।। ভাসিয়া চলেছি আজ স্রোতের কুসুম সম, নিরাশার পাথার-জলে তোমারি অন্বেষণে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি হরি। দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি। আমি ভয় করি কি হরি।। আমি শূন্য করে তোমার ঝুলি দুঃখ নেব বক্ষে তুলি, আমি করব দুঃখের অবসান আজ সকল দুঃখ বরি।। কত সে মন কত কিছুই হজম করে ফেলি নিতুই, এক মনই তো দুঃখ দেবে তারে নাহি ডরি।। তুমি তুলে দিয়ে সুখের দেয়াল, ছিলে আমার প্রাণের আড়াল, আজ আড়াল ভেঙে দাঁড়ালে মোর সকল শূন্য হরি।।
রাগঃ
তালঃ দাদ্রা

দুধে আলতায় রঙ যেন তার সোনার অঙ্গ ছেয়ে (সে) ভিন্ গেরামের মেয়ে। চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে, ভিন্ গেরামের মেয়ে। ও পারে ওই চরে যখন চুল খুলে সে দাঁড়ায়, কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়, পা ছুঁতে তার নদীর জলে (ও ভাই) জোয়ার আসে ধেয়ে।। চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে, অম্নি ওঠে রামধনু গো সেই চাহনির টানে। কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে, ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে। আমি চোখের জলে খুঁজি তারেই (ও ভাই) দুখের তরী বেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.
