বাণী
দোলে ঝুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।। মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। নাচে ময়ুর নাচে কুরঙ্গ কাজরি গাহে বন বিহঙ্গ যমুনা-জলে বাজে জলতরঙ্গ শ্যামসুন্দর রূপ দরশে।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ ধামার
ভিডিও
স্বরলিপি

দোলে ঝুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।। মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। নাচে ময়ুর নাচে কুরঙ্গ কাজরি গাহে বন বিহঙ্গ যমুনা-জলে বাজে জলতরঙ্গ শ্যামসুন্দর রূপ দরশে।।
রাগঃ
তালঃ ধামার

পুরুষ : সোনার বরণ কন্যা গো, এসো আমার সোনার নায়ে চল আমার বাড়ি স্ত্রী : ওরে অচিন দেশের বন্ধুরে, তুমি ভিন্ গেরামের নাইয়া আমি ভিন্ গেরামের নারী। পুরুষ : গয়না দিব বৈচী খাড়ু শাড়ি ময়নামতীর। স্ত্রী : গয়না দিয়ে মন পাওয়া যায় না কুলবতীর। পুরুষ : শাপলা ফুলের মালা দেব রাঙা রেশমি চুড়ি। স্ত্রী : ঐ মন-ভুলানো জিনিস নিয়ে (বন্ধু) মন কি দিতে পারি? পুরুষ : (তুমি) কোন্-সে রতন চাও রে কন্যা, আমি কি তা জানি? স্ত্রী : তোমার মনের রাজ্যে আমি হ’তে চাই রাজরানী। দ্বৈত : হইও সাক্ষী তরুলতা পদ্মা নদীর পানি (আরে ও) (আজি) কূল ছাড়িয়া দু’টি প্রাণী অকূলে দিল পাড়ি॥
রাগঃ
তালঃ ফের্তা

ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা! কইতে পার, কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা (রে)।। ও তরু, তোর পাতার কোলে ফোটা ফুলের হাসি দোলে (রে)। সে কি তোর কুসুমের মালা গলে বসেছিল হোথা (রে)।। তোর ফুল ঝরে যে যথা তোর ছায়া থাকে যথা। ঢেউ-এর মালা গলায় পরে নাচিস নদী জল, তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল। চাঁদের তিলক প’রে আকাশ হেসে হেসে কেন তাকাস্? তোর চাঁদ কি জানে, মোর আকাশের চাঁদেরই বারতা।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ভগবান শিব জাগো জাগো, ছাড়িয়া গেছেন দেবী শিবানী সতী। শক্তিহীন আজি সৃষ্টি চন্দ্র-সূর্য তারা হীন-জ্যোতি।। হে শিব, সতীহারা হয়ে নিষ্প্রাণ ভূ-ভারত হইয়াছে শবের শ্মশান, কোলে ল’য়ে প্রাণহীন জড়-সন্তান — শিবনাম জপে ধ’রা অশ্রুমতী।।
রাগঃ শিবানী-ভৈরবী
তালঃ ত্রিতাল

জ্বালো দেয়ালি জ্বালো অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো।। এলো শক্তি অশিব নাশিনী এলো অভয়া চির বিজয়িনী কালো রূপের স্নিগ্ধ লাবনি নয়ন মন জুড়ালো।। গ্রহ তারার দেওয়ালি জলিছে পবনে জ্বালো দীপালি জীবনের সব ভবনে। এলো শিবানী প্রাণ দিতে সবে রক্ষা করিতে পীড়িত মানবে ধরাবে বাসিতে ভালো।।
রাগঃ
তালঃ দাদ্রা

জয় হোক জয় হোক — শান্তির জয় হোক, সাম্যের জয় হোক্, সত্যের জয় হোক জয় হোক॥ সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি সর্ব অপৌরুষ মিথ্যা ও ভ্রান্তি, হোক ক্ষয়, ক্ষয় হোক জয় হোক জয় হোক॥ দূর হোক অভাব ব্যাধি শোক দুখ দৈন্য গ্লানি বিদ্বেষ অহেতুক, মৃত্যুবিজয়ী হোক্ অমৃত লভুক — ভয়-ভীত দুর্বল নির্ভয় হোক। রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার বন্ধন কারাগার হবে হবে চুরমার, পার হবে বাধার গিরি মরু পারাবার — নির্যাতিত ধরা মধুর, সুন্দর প্রেমময় হোক, জয় হোক জয় হোক॥
রাগঃ
তালঃ কাহার্বা