বাণী
হায় ঝ’রে যায় মোর আশা-কুসুম বারে বারে। ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে।। বহিল বৈশাখী ঝড়, ঝরিয়া গেল বনফুল, বিঁধিছে কণ্টক স্মৃতির, উড়িয়া গেল গো বুল্বুল্। যেন কার ব্যথিত নিশ্বাস শ্বসিয়া ফিরিছে হেথা, দলিত রাঙা গোলাপে জাগিছে তাহারি ব্যথা। মুরছায় দশ দিশি যেন ব্যথা-ভারে।। ছিল যথায় রাঙা ফুল-মেলা আজি পাতা ঝরার সেথা খেলা, অবেলায় বাজে বিদায়-বাঁশি বন-পারে।।
রাগ ও তাল
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা





