বাণী
এরি লাগি তপস্যা কি করে আঁধার রাতি।। সই দেখলো চেয়ে রূপ-সায়রে জ্বলে এ কোন্ বাতি লক্ষ চাঁদের জোছনা হেথা কে রেখেছে পাতি’?
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
রাগ ও তাল
রাগঃ
তালঃ
এরি লাগি তপস্যা কি করে আঁধার রাতি।। সই দেখলো চেয়ে রূপ-সায়রে জ্বলে এ কোন্ বাতি লক্ষ চাঁদের জোছনা হেথা কে রেখেছে পাতি’?
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
শ্যামা তোর নাম যার জপমালা তার কি মা ভয় ভাবনা আছে। দুঃখ-অভাব-রোগ-শোক-জরা লুটায় মা তার পায়ের কাছে॥ যার চিত্ত নিবেদিত তোর চরণে ওমা কি ভয় তাহার জীবনে মরণে। যেমন খেলে শিশু মায়ের সম তোর অভয় কোলে সে তেমনি নাচে॥ রক্ষামন্ত্র যার শ্যামা তোর নাম, সকল বিপদ তারে করে প্রণাম। সদা প্রসন্ন মন তার ধ্যানে মা তোর, ভূমানন্দে মা গো রহে সে বিভোর। তার নিকটে আসিতে নারে কালো কঠোর তব নাম প্রসাদ সে লভিয়াছে॥
রাগঃ মিশ্র বাগেশ্রী
তালঃ ত্রিতাল

দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয় কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥ মন্থনে শুধু উঠে হলাহল শিব নাই পান কে করে গরল অমৃত ভান্ড লয়ে আয় মাগো জ্বলিয়া মরি বিষের জ্বালায়॥ হরিৎ ক্ষেত্রে সোনার শস্যে দুলে না আর তোর আঁচল শুকায়েছে মাগো মায়ের স্তন্য গাভীর দুগ্ধ নদীর জল। চাই না মোক্ষ চাই মা বাঁচিতে অক্ষয় আয়ু লয়ে ধরণীতে চাই প্রাণ চাই ক্ষুধায় অন্ন মুক্ত আলোকে মুক্ত বায়॥
রাগঃ গৌড় সারং
তালঃ একতাল

তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি। লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি — ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম।। ঘুমায়ে পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে তুমি যে ঘুমায়ে ছিলে সেদিন আমার পাশে, সাজানো সে-গৃহ তব ঢেকেছে পথের ধূলি — ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম।। আমার চোখের জলে মুছে যায় পথ-রেখা রোহিণী গিয়াছে চলি’, চাঁদ কাঁদে একা একা, কোন্ দূর তারা-লোকে কেমনে রয়েছে ভুলি’ — ফিরে এসো, ফিরে এসো প্রিয়তমা।।
রাগঃ
তালঃ
(এসো এসো) হে বিজয়ী! হে না-দেখা রূপের কুমার। তন্দ্রা-অলস এই চন্দ্রা নিশির ভাঙো ভাঙো দ্বার।। স্বপন কুমারীর খোলো গুণ্ঠন ঘুম-কিশোরীর আনো জাগরণ, দস্যুসম এসে কর লুণ্ঠন কুণ্ঠিত প্রেম-মধুনিশি গন্ধার।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি তুমি সুন্দর, তব গান গেয়ে নিজেরে ধন্য মানি।। আসিয়াছি সুন্দর ধরণীতে সুন্দর যারা তাদেরে দেখিতে রূপ-সুন্দর দেবতার পায় অঞ্জলি দেই বাণী।। রূপের তীর্থে তীর্থ-পথিক যুগে যুগে আমি আসি' ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাশিঁ। পরিয়া তোমার রূপ-অঞ্জন ভুলেছে নয়ন রাঙিয়াছে মন উছলি' উঠুক মোর সঙ্গীতে সেই আনন্দখানি।।
রাগঃ বেহাগ
তালঃ দাদ্রা
১.

২.
