বাণী
হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো। তাই কি তোমার রূপ কৃষ্ণ কালো।। তুমি ত্রিভঙ্গ তাই তব সকলি বাঁকা চোখে তব কাজলের ছলনা মাখা। নিষাদের হাতে বাঁশি সেজেছে ভালো।।
নাটকঃ ‘বিদ্যাপতি’
রাগ ও তাল
রাগঃ
তালঃ কাহার্বা
ভিডিও
স্বরলিপি

হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো। তাই কি তোমার রূপ কৃষ্ণ কালো।। তুমি ত্রিভঙ্গ তাই তব সকলি বাঁকা চোখে তব কাজলের ছলনা মাখা। নিষাদের হাতে বাঁশি সেজেছে ভালো।।
নাটকঃ ‘বিদ্যাপতি’
রাগঃ
তালঃ কাহার্বা

পিউ পিউ বিরহী পাপিয়া বোলে; কৃষ্ণচূড়া বনে ফাগুন সমীরণে ঝুরে ফুল বন পথতলে॥ নিশি পোহায়ে যায় কাহার লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগি আমারই মত হায় চাহিয়া আশা পথ নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে॥
রাগঃ ললিত
তালঃ ত্রিতাল

বনে যায় আনন্দ-দুলাল বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল বনে যায় গোঠে যায়। ও কি নন্দ-দুলাল, ও কি ছন্দ-দুলাল ও কি নন্দন-পথ, ভোলা নৃত্য-গোপাল।। বেণু-রবে ধেনুগণ আগে যেতে পিছে চায় ভক্তের প্রাণ গ'লে উজান বহিয়া যায় লুকিয়ে দেখিতে এলো দেবতারি দল (তায়) হয়ে কদম তমাল- ব্রজ-গোপিকার প্রাণ তার চরণে নূপুর শ্রীমতী রাধিকা তার বাশরির সুর। সে যে ত্রিলোকের স্বামী তাই ত্রিভঙ্গ-রূপ করে বিশ্বের রাখালি সে চির-রাখাল।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধ’রে। খোদার রহম মেঘের মত ছায়া দেবে তোরে।। তুমি বিচার করো না — কেউ করলে তোমার ক্ষতি এক সে-বিচার-করনেওয়ালা ত্রিভুবনের পতি, তোর ক্ষতির ডালে ধরবে মোতি তাঁর বিচারের জোরে।। সকল সময় ধ’রে থেকো আল্লা নামের খুঁটি তিনি তোমার হেফাজতে দিবেন ক্ষুধার রুটি, ইয়াকিন দিলে থেকো তুমি, নিবেন তোমায় ত’রে।।
রাগঃ
তালঃ
আজি মনে মনে লাগে হোরি আজি বনে বনে জাগে হোরি।। ঝাঁঝর করতাল খরতালে বাজে বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে লচকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম-উল্লাসে শ্যামল গোরী।। কদম্ব তমাল রঙে লালে লাল লাল হলো কৃষ্ঞ ভ্রমর ভ্রমরী রঙের উজান চলে কালো যমুনা-জলে আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী।। মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে রাধা শ্যাম-যুগল চরণ-রাগে ও চরণ-ধূলি যেন ফাগ হ’য়ে নিশিদিন অন্তরে পড়ে মোর ঝরি’।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ আদ্ধা
শিল্পীঃ ইলা বসু

ওরে বনের ময়ূর কোথায় পেলি এমন চিত্রপাখা তোর পাখাতে হরির স্মৃতি পাখার শ্রী কি আঁকা॥ তারই মতন হেলে দুলে নাচিস্ রে তুই পেখম খুলে তনুতে তোর ওরে শ্যামের আঁখির নীলাঞ্জন মাখা॥ হারিয়ে নব কিশোরে, দিবা-নিশি ঘুরি তাই কি শ্যামের বিভূতি তুই আনলি ক’রে চুরি। সান্ত্বনা কি দিতে মোরে শ্যামল রেখে গেছে তোরে তাইতো তোরে হেরি ওরে যায় না কাঁদন্ রাখা॥
রাগঃ
তালঃ কাহার্বা
