বাণী
অবুঝ মোর আঁখি বারি, আমি রোধিতে নারি।। গ'লেছে যে-নদী জল, কে তারে রোধিবে বল, পাষাণের সে নারায়ণ তবু সে আমারি।।
রাগ ও তাল
রাগঃ তিলক কামোদ
তালঃ
অবুঝ মোর আঁখি বারি, আমি রোধিতে নারি।। গ'লেছে যে-নদী জল, কে তারে রোধিবে বল, পাষাণের সে নারায়ণ তবু সে আমারি।।
রাগঃ তিলক কামোদ
তালঃ
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝগগনে। মিলনের বাজে বাঁশি আজি বিদায়ের লগনে।। এতদিন কেঁদে কেঁদে ডেকেছি নিঠুর মরণে আজি যে কাঁদি বঁধূ বাঁচিতে হায় তোমার সনে।। আজি এ ঝরা ফুলের অঞ্জলি কি নিতে এলে, সহসা পূরবী সুর বেজে উঠিল ইমনে। হইল ধন্য প্রিয় মরন-তীর্থ মম সুন্দর মৃত্যু এলে বরের বেশে ষেশ জীবনে, এলে কে মোর সাঁঝ গগনে।।
রাগঃ মাঢ়-খাম্বাজ মিশ্র
তালঃ দাদ্রা
১.

২.

এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চ’লে যায় এলো না সে শুভদিন।। খাই দাই আর আরামে ঘুমাই পাগলের যেন ব্যথা-বোধ নাই ললাট-লিখন বলিয়া এড়াই ভীরুতা, শক্তি ক্ষীণ। অভাগিনী তুমি, সন্তান তব সমান ভাগ্যহীন।। কত শতাব্দী করেছি মা পাপ মানুষেরে করি ঘৃণা জানি মা মুক্তি পাব না তাহার প্রায়শ্চিত্ত বিনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদেরে চরণে দাবিয়া তাদের চরণ-ধূলি মাখি যদি আসিবে সে শুভদিন নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা-মলিন।।
রাগঃ কেদারা
তালঃ একতাল

নামাজ পড়, রোজা রাখ, কল্মা পড় ভাই। তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই।। সম্বল যার আছে হাতে হজ্বের তরে যা কা'বাতে, জাকাত দিয়ে বিনিময়ে শাফায়াত যে পাই।। ফরজ তরক্ ক'রে কর্লি করজ ভবের দেনা, আল্লাহ ও রসুলের সাথে হ'ল না তোর চেনা। পরানে রাখ কোরআন বেঁধে, নবীরে ডাক কেঁদে কেঁদে্ রাত্রি দিন তুই কর মোনাজাত — আল্লাহ্ তোমায় চাই।।
রাগঃ
তালঃ কাহার্বা

দিতে এলে ফুল,হে প্রিয়,কে আজি সমাধিতে মোর? এতদিনে কি আমারে পড়িল মনে মনচোর।। জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও। মরণ-পারে ভেঙো না,ভেঙো না তাহার ঘুম-ঘোর।। দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর,সমাধি-পাশে ঝরিল যে ফুল অনাদরে হায়,নয়ন-জলে বাঁচিবে না সে! সামাধি-পাষাণ নহে গো তোমার সমান কঠোর।। কত আশা,সাধ মিশে যায় মাটির সনে মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে। কেন অসময়ে আসিলে,ফিরে যাও,মোছ আঁখি -লোর।।
রাগঃ যোগিয়া মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ কাজী নজরুল ইসলাম
