বাণী
যুঁই-কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে গুন্গুন্। প্রেম-ঝর্নার মধু-মঞ্জরি বাজে বক্ষে রুনুঝুন্।। মন-গোলাপের পাপড়ি কাঁপে কেন গো স্বপন দেখে পালিয়ে যাওয়া বুল্বুলি যেন গো, চুড়ি কঙ্কণে কোন্ আন্মনা সাকি পেয়ালা বাজায় রিনিঠিনি ঠুনঠুন।। ছল ছল চোখে চাঁদ আসমানে জলসায় সঙ্গিনী তারাদের ভুলে ধরার কুমুদীর পানে কেন চায়, হৃদয়ের এই নির্দয় খেলা দেখে হাস্নুহানা হেসে খুন।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ



