
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ, আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব। জানি জানি হে উদাসীন দুঃখ পাব অন্ত বিহীন বঁধুর আঘাত মধুর যে নাথ সে গরবে সকল সব।। তোমার যারা সেবিকা নাথ, আমি নাহি তাদের দলে, সবর্নাশের আশায় আমি ভেসেছি প্রেম পাথার জলে। দয়া যে চায় যাচুক চরণ আমার আশা করব বরণ বিরহে হোক মধুর মরণ, আজীবন সুদূরে রব।।
রাগঃ
তালঃ কাহার্বা

যুঁই-কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে গুন্গুন্। প্রেম-ঝর্নার মধু-মঞ্জরি বাজে বক্ষে রুনুঝুন্।। মন-গোলাপের পাপড়ি কাঁপে কেন গো স্বপন দেখে পালিয়ে যাওয়া বুল্বুলি যেন গো, চুড়ি কঙ্কণে কোন্ আন্মনা সাকি পেয়ালা বাজায় রিনিঠিনি ঠুনঠুন।। ছল ছল চোখে চাঁদ আসমানে জলসায় সঙ্গিনী তারাদের ভুলে ধরার কুমুদীর পানে কেন চায়, হৃদয়ের এই নির্দয় খেলা দেখে হাস্নুহানা হেসে খুন।।
রাগঃ
তালঃ
ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর। বদনসীব আয়, আয় গুনাহগার নূতন করে সওদা কর।। জীবন ভ'রে করলি লোকসান আজ হিসাব তার খতিয়ে নে; বিনিমূলে দেয় বিলিয়ে সে যে বেহেশতী নজর।। কোরানের ঐ জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে, লুটে নে রে, লুটে নে সব, ভরে তোল তোর শূন্য ঘর। কেয়ামতের বাজারে ভাই মুনাফা যে চাও বহুৎ — এই ব্যাপারীর হও খরিদ্দার লও রে ইহার সিল-মোহর।। আরশ হতে পথ ভুলে এ এলো মদিনা শহর, নামে মোবারক মোহাম্মদ — পুঁজি 'আল্লাহু আকবর'।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ। দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ। আমি গুনাহগার বে-খবর, নামাজ পড়ার ন্ই অবসর (তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।। তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই, খোদায় ডাকার সময় না পাই সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।।
রাগঃ মালবশ্রী
তালঃ কাহার্বা
শিল্পীঃ নিলুফার ইয়াসমিন

আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিতি'।। বকুল-বনের সাকি নটীন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুরা মাতায় কানন-বীথি।। তিতির শিখীর সাথে নোটন-কপোতী নাচে; ঝিঁঝির ঝিয়ারি গাহে ঝুমুর কাজরি-গীতি। হিঙুল হিজল-তলে ডাহুক পিছল-আঁখি, বধূর তমাল-চোখে ঘনায় নিশীথ-ভীতি। তিমির-ময়ুর আজি তারার পেখম খোলে জড়ায় গগন-গলে চাঁদের ষোড়শী তিথি।।
রাগঃ পিলু-ভৈরবী
তালঃ কাহার্বা

ঘুম যবে ভাঙবে কন্যা (সুখ) স্বপন যাবে টুটে। ফুল-শয্যার ফুটবে কাঁটা প্রভাতবেলা উঠে।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরীর গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan