
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সখি আর অভিমান জানাব না বাস্ব ভালো নীরবে। যে চোখের জলে গল্ল না, (তার) মুখের কথায় কি হবে॥ অন্তর্যামী হয়ে অন্তরে মোর দিবা-নিশি রহে যে চিত-চোর, অন্তরে মোর কোন্ সে-ব্যথা বোঝে না সে, কে ক’বে॥ সখি এবার আমার প্রেম নিবেদন গোপনে, সূর্যমুখী চাহে যেমন তপনে। কুমুদিনী চাঁদে ভালোবাসে তাই চিরদিন অশ্রুর সায়রে ভাসে, চির জীবন জানি কাঁদিতে হবে তাহারে চেয়েছি যবে॥১ ১. শেষ পাঁচ পঙক্তির পাঠ্যন্তর : সখি এবার আমার প্রেম বিবেদন আপন মনে গোপনে, সূর্যমুখী চাহে যেমন চাওয়ার নেশা তপনে। কুমুদিনী চাঁদে ভালোবাসে তাই সে অশ্রু সায়রে ভাসে, হাজার জনম কাঁদিতে হইবে তাহারে চেয়েছি যবে॥
রাগঃ
তালঃ কাহার্বা

সই ভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।। সই বাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ সই জড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।। সই চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায় রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়। তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।। প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। সই পায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।
রাগঃ সিন্ধু–ভৈরবী
তালঃ কাহার্বা

সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি? আমি অসহায় শিশুর মত ডাকি মা দুই বাহু মেলি’।। অন্য শক্তি নাই মা তারা ‘মা’ বুলি আর কান্না ছাড়া, তোরে না দেখলে কেঁদে উঠি, আবার কোল পেলে মা হাসি খেলি।। (ও মা) ছেলেকে তোর তাড়ন করে মায়ারূপী সৎমা এসে। আবার ছয় রিপুতে দেখায় মা ভয় পাপ এলো পুতনার বেশে।১ মরি ক্ষুধা তৃষ্ণাতে মা শ্যামা আমার কোলে নে মা। আমি ক্ষণে চমকে উঠি ভাবি দয়াময়ী মা কি এলি।।
১. পাপবর্গী এলো দেশে।
রাগঃ রাগেশ্রী
তালঃ দাদ্রা

সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে।। নাই বৃষ্টি বাদল ওলো, দৃষ্টি কেন ঝাপসা হলো? অশ্রু জলের ঝালর দোলে চোখের পাতার চিকে।। পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে। মনে আমার পাইনে লো খেই; কে যেন নেই, কি যেন নেই। কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে।।
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ দাদ্রা

স্বপনে দেখেছি ভারত-জননী তুই যেন রাজরাজেশ্বরী। নবীন ভারত! নবীন ভারত! স্তব-গান ওঠে ভুবন ভরি’।। শস্যে ফসলে ডেকেছে মা বান মাঠে ও খামারে ধরে নাকো ধান মুখভরা হাসি, হসিভরা প্রাণ নদী ভরা যেন পণ্যতরী।। পড়ুয়ারা পড়ে বকুল-ছায়ে সুস্থ সবল আদুল গায়ে মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে কল-গীতে দিক মুখর করি’। ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি ধরার ক্লান্ত অসুর-শক্তি এসেছে শিখিতে প্রেম ও ভক্তি নব-ভারতের চরণ ধরি’।।
রাগঃ পাহাড়ি
তালঃ একতাল

স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়।। আও আও হ্যর ডালি সে তোড়কে ক্যচ্চি কলিও কো গুঁন্ধে হাম জোড়কে প্রেমমালা পিন্হায়ে দিলদার ইয়ার কো মাস্ত হোক্যর গলে মিলতী হ্যয় ডার হ্যায়।। ম্যয় হুঁ সুন্দর নার নওয়েলী প্যরী প্যহেনা ফুলোঁ কা গ্যহনা যো ম্যায়নে স্যখি দুলহান ব্যন গ্যই। প্যয়ারে প্রীতমসে মিলনে কি আই ঘ্যড়ি ইসী কারণ স্যখীরী ব্যনী সুন্দরী আয় বাল্যম কে ম্যন কো লুভাউঙ্গী ইসী আশা পে সারা ইয়ে সিঙ্গার হ্যয়।।
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan