
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

অসুর-বাড়ির ফেরত এ মা শ্বশুর-বাড়ির ফেরত নয়। দশভুজার করিস পূজা ভুলরূপে সব জগতময়।। নয় গোরী নয় এ উমা মেনকা যার খেতো চুমা রুদ্রাণী এ, এযে ভূমা এক সাথে এ ভয়-অভয়।। অসুর দানব করল শাসন এইরূপে মা বারে বারে, রাবণ-বধের বর দিল মা এইরূপে রাম-অবতারে। দেব-সেনানী পুত্রে লয়ে মা এই বেশে যান দিগ্বিজয়ে সেই রূপে মা’র কর্রে পূজা ভারতে ফের আসবে জয়।।
রাগঃ ভৈরবী
তালঃ একতাল

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী। নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।। শোকের বাদল আছড়ে প’ড়ে কাঁদছে মরুর বুকের পরে, ব্যথার তুফানে আরব গেল ভাসি’।। গোলাব-বাগে গুল্ নাহি আজ কাঁদিছে বুল্বুলি, ছাইল আকাশ অন্ধকারে মরু সাহারার ধূলি। তরুলতা বনের পাখি, ‘কোথায় হোসেন?’ কইছে ডাকি’, পড়ছে ঝরে তারার রাশি।।
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই পাই না তোমারে আমি।। প্রাণের মতন, আত্মার সম আমাতে আছ হে অন্তরতম মন্দির রচি’ বিগ্রহ পূজি দেখে হাস তুমি স্বামী।। সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধ-কুসুমে সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে। তুমি বহুরূপী তুমি রূপহীন — তব লীলা হেরি অন্তবিহিন। তব লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবসযামী।।
রাগঃ কামোদ মিশ্র
তালঃ একতাল

অরুণ-রাঙা গোলাপ-কলি কে নিবি সহেলি আয়। গালে যার গোলাপী আভা এ ফুল-কলি তারে চায়।। ডালির ফুল যে শুকায়ে যায় কোথায় লায়লী, শিরী কোথায় কোথায় প্রেমিক বিরহী মজনু এ ফুল দেব কাহার পায়।। পূর্ণ চাঁদের এমন তিথি ফুল-বিলাসী কই অতিথি বুলবুলি বিনে এ গুল্ যে অভিমানে মুরছায়।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ রওশন আরা মুস্তাফিজ
অবিরত বাদর বরষিছে ঝরঝর বহিছে তরলতর পূবালি পবন। বিজুরী-জ্বালার মালা পরিয়া কে মেঘবালা কাঁদিছে আমারি মত বিষাদ-মগন।। ভীরু এ মন-মৃগ আলয় খুঁজিয়া ফিরে, জড়ায়ে ধরিছে লতা সভয়ে বনস্পতিরে, গগনে মেলিয়া শাখা কাঁদে বন-উপবন।।
চলচ্চিত্রঃ ‘ধ্রুব’
রাগঃ মিঞাকি মল্লার
তালঃ ত্রিতাল

অবিরাম জপ মন নারায়ণ নারায়ণ যে নাম করে ধ্যান যোগী ঋষি সুরাসুর নর। সীমা যাঁহার পায় না খুঁজি অসীম চরাচর। যাঁর করে শঙ্খ-গদা-পদ্মা-চক্র সুদর্শন, যাঁর অনন্ত লীলা, যাঁর অনন্ত প্রকাশ মধুকৈটভাসুর, কংসে যুগে যুগে করেন নাশ, কভু করাল ভীষণ কভু মদনমোহন।। যার মুখে গীতা হাতে বাঁশি নূপুর রাঙা পায় কভু শ্রীকৃষ্ণ গোকুলে কভু গোরা নদীয়ায়, তারে মন-গোপিনী উন্মাদিনী ডাকে অনুক্ষণ — তারে ডাকে অনুক্ষণ।।
পাঠান্তরঃ
নারায়ণ! নারায়ণ! যে নাম জপেন ইন্দ্র-চন্দ্র-ব্রহ্মা-মহেশ্বর যে নাম করেন ধ্যান যোগী সুরাসুর নর। সীমা যাঁহার পায় না খুঁজি অসীম চরাচর। যাঁর করে শঙ্খ-গদা-পদ্মা-চক্র সুদর্শন, নারায়ণ! নারায়ণ! যাঁর অনন্ত লীলা যাঁর অনন্ত প্রকাশ মধুকৈটভাসুর কংসে যুগে যুগে করেন নাশ কভু করাল ভীষণ কভু মদনমোহন, নারায়ণ! নারায়ণ! যার মুখে গীতা হাতে বাঁশি নূপুর রাঙা পায় কভু শ্রীকৃষ্ণ গোকুলে কভু গোরা নদীয়ায় মোর মন-গোপিনী উন্মাদিনী ডাকে অনুক্ষণ, নারায়ণ! নারায়ণ!
রাগঃ
তালঃ কাহার্বা

alt="" />
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan