
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে রয়েছ মোদেরে ঘেরি তব অনন্ত করুণা ও স্নেহ নিশিদিন নাথ হেরি।। তব চন্দন-শীতল কান্তি সৌম্য-মধুর তব১ প্রশান্তি জড়ায়ে রয়েছে ছড়ায়ে রয়েছে অঙ্গে ত্রিভুবনেরই।। বাহিরে তুমি বন্ধু স্বজন আত্মীয় রূপী মম অন্তরে তুমি পরমানন্দ প্রিয় অন্তরতম। নিবেদন করে তোমাতে যে প্রাণ সেই জানে তুমি কত মহান যেমনি সে ডাকে সড়া দাও তাকে তিলেক কর না দেরি।।
১. চির
রাগঃ শ্যামকল্যাণ / ইমন কল্যাণ
তালঃ একতাল

সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।। আদম নূহ, ইব্রাহিম দাউদ সোলেয়মান মুসা আর ঈসা, সাক্ষ্য দিল আমার নবীর, সবার কালাম হ'ল রদ। যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের, পাপ-দুনিয়ায় আনলো যে রে, পুণ্য বেহেশতী সনদ।। হায় সিকান্দর খুঁজল বৃথাই আব-হায়াত এই দুনিয়ায় বিলিয়ে দিল আমার নবী, সে সুধা মানব সবায়। হায় জুলেখা মজল ঐ ইউসুফেরই রূপ দেখে, দেখলে মোদের নবীর সুরত, যোগীন হত ভসম মেখে'। শুনলে নবীর শিঁরিন জবান, দাউদ মাগিত মদদ।। ছিল নবীর নূর পেশানিতে, তাই ডুবল না কিস্তি নূহের পুড়ল না আগুনে হযরত ইব্রাহিম সে নমরুদের হায়, দোজখ আমার হারাম হ'ল পিয়ে কোরানের শিঁরিন শ্যহদ।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ কাহার্বা

সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায় কাল-নাগিনী ননদিনী দেখতে পাছে পায় (লো সখি)।। সই প্রানের গোপন কথা মম পিঞ্জরেরি পাখির সম পাখা ঝাপটিয়া কাঁদে বাহির হতে চায়।। পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে কানে কথা কয় আমার কথাই কইলো বুঝি মনে জাগে ভয় (সখি) আমি চাইতে নারি চোখে চোখে পাছে মনের কথা জানে লোকে। আমার একি হলো দায় সখি লুকানো না যায় সখি কাঙাল যেমন পেয়ে রতন থুইতে ঠাঁই না পায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

সজল হাওয়া কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে, তুমি এসো ফিরে। উঠ্ছে কাঁদন ভাঙন-ধরা নদীর তীরে তীরে, তুমি এসো ফিরে।। বন্ধু তব বিরহেরি অশ্রু ঝরে গগন ঘেরি’ লুটিয়ে কাঁদে বনভূমি অশান্ত সমীরে।। আকাশ কাঁদে, আমি কাঁদি বাতাস কেঁদে সারা, তুমি কোথায়, কোথায় তুমি পথিক পথহারা। দুয়ার খুলে নিরুদ্দেশে চেয়ে আছি অনিমেষে, আঁচল ঢেকে রাখবো কত আশার প্রদীপটিরে।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ কাহার্বা

সই ভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।। সই বাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ সই জড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।। সই চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায় রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়। তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।। প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। সই পায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।
রাগঃ সিন্ধু–ভৈরবী
তালঃ কাহার্বা

সখি বল কোন দেশে যাই। সে বৃন্দা আছে সে বন আছে তবু সে বৃন্দাবন নাই — গোবিন্দ বিনে লো বৃন্দে (বৃন্দে গো) রাধার বৃন্দাবন হয়েছে আঁধার। বনে সীতার ছিল যে রাম, মোর বনে নাই ঘনশ্যাম। আমি কি লয়ে থাকি, কেন দেহ রাখি। পিঞ্জর আছে প'ড়ে, নাই শ্যাম পাখি, আর ময়ূর ডাকে না 'কে গো' বলিয়া। পাপিয়া ডাকে না পিয়া। কৃষ্ণপ্রিয়া গো 'প্রিয়া প্রিয়া' বলে পাপিয়া ডাকে না পিয়া। পথে পথে আর রহে না গো ব্রজগোপিনী আড়ি পাতিয়া। আজি রাধার সাথে সবার আড়ি, কৃষ্ণপ্রিয়ার কৃষ্ণ গেছে ছাড়ি' তাই রাধার সাথে সবার আড়ি, সখি গো — শুকায়ে গিয়াছে দ্বাদশ কুঞ্জ, পূর্ণ চাঁদেরই ব্রজে একাদশীর তিথি, হয়ত আবার বাজিবে বেণু তার, রবে না ব্রজে যবে রাধার স্মৃতি।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan