
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নমো নারায়ণ অনন্ত লীলা সিন্ধু বিশাল। কভু প্রশান্ত উদার কভু কৃতান্ত করাল।। বিরাট বিপুল তব মহা বিশ্বে, অনন্ত প্রকাশ অনন্ত দৃশ্যে, গদা-পদ্মধারী কভু গোলক-বিহারী কভু গোপাল ব্রজ-দুলাল কিশোর রাখাল।।
রাগঃ নিশাশাগ
তালঃ ঝাঁপতাল

স্বপ্নে দেখি একটি নতুন ঘর তুমি আমি দু’জন প্রিয় তুমি আমি দু’জন। বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে কুজন।। আবেশে ঢুলে’ ফুল-শয্যায় শুই মুখ টিপে হাসে মল্লিকা যুঁই কানে কানে গানে গানে কহে ‘চিনেছি উতল সমীরণ’।। পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল ওরা দু’জন প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা দু’জন। মৌমাছি কয়, গুন্ গুন্ গান গাই মুখোমুখি দু’জনে সেইখানে যাই শারদীয়া শেফালি গায়ে পড়ে কয় — ‘ব্রজের মধুবন — এই তো ব্রজের মধুবন’।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ রাহাত আরা গীতি

যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে।। আমার প্রিয়ার দিরঘ নিশাসে থির হয়ে আছে মেঘ যে–দেশেরই আকাশে আমার প্রিয়ার ম্লান মুখ হেরি’ ওঠে না চাঁদ আর যে–দেশে রাতে।। পাইবে যে–দেশে কুন্তল–সুরভি বকুল ফুলে আমার প্রিয়া কাঁদে এলায়ে কেশ সেই মেঘনা–কূলে। স্বর্ণলতার সম যার ক্ষীণ করে বারে বারে কঙ্কণ চুড়ি খুলে পড়ে মুকুল’ বয়সে যথা বরষার ফুল–দল বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে।।
রাগঃ মল্লার
তালঃ কাহার্বা

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে। গুরু দেয়া গরজন কাঁপে হিয়া ঘনঘন শনশন কাঁদে বায়ু নীপ-কাননে।। অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে, অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে। ভাঙিয়া দুয়ার মম এসো এসো প্রিয়তম, শ্বসিছে বাহির ঘর ভেজা পবনে।। কার চোখে এত জল ঝরে দিক্ প্লাবিয়া, সহিতে না পারি’ কাঁদে ‘চোখ গেল’ পাপিয়া। কাহার কাজল-আঁখি চাহি’ মোর নয়নে ঝুরেছিল একা রাতে কবে কোন্ শাওনে, আজি এ বাদল ঝড়ে সেই আঁখি মনে পড়ে, বিজলি খুঁজিছে তারে নভ-আঙনে।।
রাগঃ মিয়াকি-মল্লার
তালঃ কাওয়ালি
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল তাতা থৈ তাতা থৈ — নাচে বৃন্দাবনে হরি ব্রজ-গোপাল।। ছন্দ নামে, দক্ষিণে বামে, টলে বাঁকা শিখী-পাখা। উছল যমুনা-জলে বাজিছে তাল। নাচে নন্দ-দুলাল।। বিরাট খেলে হের আজ শিশুর রূপে, স্বর্গে কাঙাল করি’ ধরায় এলো চুপে চুপে। এত রূপ কেমনে দেখি, দিলে কেন দুটি আঁখি তাহে আবার পলক পড়ে; আজি বিশ্ব-পালক হ’ল বালক রাখাল।।
রাগঃ খাম্বাজ
তালঃ কাহার্বা

আমার মনের বেদনা বুঝিলে না, আমার মনের বেদনা ॥ চাহিনি মালার ফুল বুঝিলে না আপনার ভূল মালা দিলে মন দিলে না ॥
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan