
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পলাশ ফুলের মউ পিয়ে ঐ বউ-কথা-কও উঠ্ল ডেকে। শিশ্ দিয়ে যায় উদাস হাওয়া নেবু-ফুলের আতর মেখে।। এমন পূর্ণ চাঁদের রাতি নেই গো আমার২ জাগার সাথী, ফুল-হারা মোর কুঞ্জ-বীথি — কাঁটার স্মৃতি গেছে রেখে।। শূন্য মনে এক্লা গুণি কান্না-হাসির পান্না-চুণী, বিদায়-বেলার বাঁশি শুনি — আস্ছে ভেসে ওপার থেকে।।
১. শঙ্করা মিশ্র — দাদ্রা, ২. সাথে।
রাগঃ শঙ্করা
তালঃ একতাল১

যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী।। সেদিন নাকি তোমার ভীষণ কাহ্হার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে ‘ইয়া নফসী’ ডেকে; সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজী। আল্লাহ তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি।। যেরূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ দোজখ্ কি আর ছুঁতে পারে পবিত্র তাঁর দেহ। সে হোক না কেন হাজার পাপী হোক না বে-নামাজী।। ইয়া আল্লাহ, তোমার দয়া কত তাই দেখাবে ব’লে রোজ-হাশরে দেখা দেবে বিচার করার ছলে, — প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি।।
রাগঃ
তালঃ কাহার্বা

সখি, সেই ত পুষ্প-শোভিতা হ’ল আবার মাধবীলতা। মাধবী চাঁদ উঠেছে আকাশে, আমার মাধব কোথা। রাধা আজ নিরাধারা সখি রাধামাধব কোথা। মধুপ গুঞ্জরে মালতী-বিতানে, নূপুর-গুঞ্জরণ নাহি শুনি কানে। মোর মনো-মধুবনে মধুপ কানু কই – আনন্দ-রাস নাই – রাসবিহারী নাই, আমি আর রাধা নই। সখি পূর্ণ রাসে আমি জনম লভিয়া পুষ্প আহরণ তরে, কৃষ্ণ-পূজার লাগি পুষ্প আহরণ তরে ধেয়েছিনু বনে অনুরাগ ভরে, বৃন্দাবনচারী কৃষ্ণে না পেয়ে, রাধা কাঁদে ব্রজ-পথে ধেয়ে ধেয়ে – ‘প্রাণবল্লভ আমার কই গো, সখি আমায় বলে দে গো।’ রাধা হ’ল আজি অশ্রুর ধারা কৃষ্ঞ-আনন্দিনী রাধা বিনোদিনী কবে হবে শ্রীকৃষ্ণ-হারা।।
রাগঃ
তালঃ ফের্তা

কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময় শ্যামের নামে হউক এবার আমার পরিচয়।। কলঙ্কিনীর তিলক এঁকে কলঙ্ক-চন্দন মেখে' আমি শোনাব গো ডেকে ডেকে কলঙ্কেরি জয়, কৃষ্ণ-কলঙ্কেরি জয়।। ভুবনে মোর ঠাঁই পেয়েছি ভবন হতে নেমে' হয়ে বৈরাগিনী আমার কৃষ্ণ-প্রিয়তমের প্রেমে। যারে কৃষ্ণ টানে বিপুল টানে সে কি কুলের বাধা মানে এই বিশ্ববৃজে ভাগ্যবতী সেই শ্রীমতী হয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

ঘুম আয় ঘুম। নিশুতি দুপুর নিশীথ নিঝুম।। টুলটুল ঝিঙে ফুল ঘুমে ঝিমায়, ঝুমকো লতায় ঝিঁঝিঁ আলসে ঘুমায়, খোকনের চোখে দেয় ঘুমপরী চুম্।।
নাটিকা : ‘জুজুবুড়ির ভয়’
রাগঃ
তালঃ কাহার্বা

দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয় কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥ মন্থনে শুধু উঠে হলাহল শিব নাই পান কে করে গরল অমৃত ভান্ড লয়ে আয় মাগো জ্বলিয়া মরি বিষের জ্বালায়॥ হরিৎ ক্ষেত্রে সোনার শস্যে দুলে না আর তোর আঁচল শুকায়েছে মাগো মায়ের স্তন্য গাভীর দুগ্ধ নদীর জল। চাই না মোক্ষ চাই মা বাঁচিতে অক্ষয় আয়ু লয়ে ধরণীতে চাই প্রাণ চাই ক্ষুধায় অন্ন মুক্ত আলোকে মুক্ত বায়॥
রাগঃ গৌড় সারং
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan