
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ–কাঠিতে। যত জ্বলি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে।। ভক্তি আমার ধূমের মত উর্দ্ধে ওঠে অবিরত, শিব–লোকের দেব–দেউলে মা’র শ্রীচরণ পরশিতে।। ওগো অন্তর–লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ–সুবাসে, মা’র হাসিমুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে। যা কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে মা’র ললাটে আঁকব তিলক সেই ভস্ম–বিভূতিতে।।
রাগঃ ভূপালী / ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা / কাহার্বা
১.

২.

মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥ মেঘ-নটীর নূপুর ঐ বাজে ঝুমুর ঝুমুর, শীর্ণা-তনু ঝর্না তরঙ্গ-উতরোলা॥ ফুল-পসারিণী ঐ দুলিছে বনানী বিনিমূলে বিলায় সে সুরভি, ফুল ছানি। আজ ঘরে ঘরে ফুল-দোল্ সব বন্ধ দুয়ার খোলা॥ জলদ-মৃদঙ বাজে গভীর ঘন আওয়াজে, বাদলা-নিশীথ দুলে ঐ তিমির-কুন্তলা॥
রাগঃ পিলু-কাফি
তালঃ দাদ্রা
শিল্পীঃ রওশন আরা সোমা

কেমনে রাখি আঁখি–বারি চাপিয়া প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া।। এ ভরা ভাদরে আমার মরা নদী উথলি’ উথলি’ উঠিছে নিরবধি আমার এ ভাঙা ঘটে, আমার এ হৃদিতটে চাপিতে গেলে ওঠে দু’কূল ছাপিয়া।। নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি জল লুকাবো কত কাজল মাখি’ মাখি’ ছলনা ক’রে হাসি, অমনি জলে ভাসি ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া।।
রাগঃ দুর্গা (খাম্বাজ ঠাট)
তালঃ আদ্ধা
শিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়

হে মদিনার বুলবুলি গো গাইলে তুমি কোন গজল। মরুর বুকে উঠল ফুটে প্রেমের রঙিন গোলাপ দল।। দুনিয়ার দেশ-বিদেশ থেকে, গানের পাখি উঠল ডেকে মুয়াজ্জিনের আজান ধ্বনি উঠল ভেদি গগনতল।। সাহারার দগ্ধ বুকে রচ তুমি গুলিস্তান সেথা আস্হাব সব ভ্রমর হয়ে শাহাদতের গাইল গান। দোয়েল কোকিল দলে দলে আল্লা রসূল উঠল ব'লে আল্ কোরানের পাতার কোলে খোদার নামের বইল ঢল।।
রাগঃ
তালঃ কাহার্বা

দ্বৈত : শ্রী রঘুপতি রাম লহ প্রণাম শ্রী রঘুপতি রাম নব দূর্বাদল শ্যাম অভিরাম। স্ত্রী : সুরাসুর কিন্নর যোগী ঋষি নর পুরুষ : চরাচর যে নাম জপে অবিরাম॥ স্ত্রী : সরযূ নদীর জল ছল ছল কান্তি পুরুষ : ঢল ঢল অঙ্গ ললাটে প্রশান্তি স্ত্রী : নাম স্মরণে টোটে শোক তাপ ভ্রান্তি দ্বৈত : পদারবিন্দে মূরছিত কোটি কাম॥ স্ত্রী : জানকী বল্লভ সুঠাম অঙ্গ পুরুষ : পরশে নিমেষে হয় হরধনু ভঙ্গ দ্বৈত : রাবণ ভয় হরে যাঁহার নাম॥ স্ত্রী : পিতৃ সত্যব্রত পালনকারী পুরুষ : চির বল্কলধারী কাননচারী দ্বৈত : প্রজারঞ্জন লাগি সর্বসুখ ত্যাগী যে নামে ধরা হল আনন্দধাম॥
রাগঃ
তালঃ কাহার্বা

স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চ’লে যায় এলো না সে শুভদিন।। খাই দাই আর আরামে ঘুমাই পাগলের যেন ব্যথা-বোধ নাই ললাট-লিখন বলিয়া এড়াই ভীরুতা, শক্তি ক্ষীণ। অভাগিনী তুমি, সন্তান তব সমান ভাগ্যহীন।। কত শতাব্দী করেছি মা পাপ মানুষেরে করি ঘৃণা জানি মা মুক্তি পাব না তাহার প্রায়শ্চিত্ত বিনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদেরে চরণে দাবিয়া তাদের চরণ-ধূলি মাখি যদি আসিবে সে শুভদিন নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা-মলিন।।
রাগঃ কেদারা
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan