
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে। আকাশ-পারের বিরহীর বীণা যেন সুর ঝুরে আকুল স্বরে।। কাহার মদির নিঃশ্বাস আসে বকুলের বনে ঝরা ফুল বাসে কর হানি দ্বারে যেন বারে বারে খোল দুয়ার বলি ডাকে ঘুমঘোরে।। ডাকে কেয়া বনে ডাহুক কেকা বিরহের ভার বহি কত আর একা ম্লান হয়ে এলো চোখে কাজলের লেখা অশ্রু-লোরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভুল করিলে বনমালী এসে বনে ফুল-ফোটাতে। বুলবুলি সে ফুলও ফোটায় বন-মাতানোর সাথে সাথে।। আঘাত দিলে, দিলে বেদন রাঙাতে হায় পারলে না মন, প্রেমের কুঁড়ি ফুটলো না তাই, পড়লো ঝ’রে নিরাশাতে।। আমায় তুমি দেখলে নাকো, দেখলে আমার রূপের মেলা হায় রে দেহের শ্মশান-চারী, শব নিয়ে মোর করলে খেলা, শয়ন-সাথী হ’লে আমার, রইলে নাকো নয়ন-পাতে।।
গজলের সুরে কৃষ্ঞপ্রেম
রাগঃ
তালঃ কাহার্বা

পিও শরাব পিও! তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে সে তিমির-পুরে তোর বন্ধু স্বজন প্রিয়া রবে না সাথে।। পিও নিমেষ-মধু! পুন গাহিব না কা’ল আজি যে গীত গাহি। শোনো শোনো মোর গান — ‘রাতে শুকাল যে গুল্ হাসিবে না সে প্রাতে’।। ওরা কহিছে সদাই — ‘পাবি মোহিনী হুরী’, শোনো আমার বাণী — ‘ওরে মধুরতর এই আঙুর-পানি এই পান্শালাতে।। ধর্ নগ্দা যা পাস্, মিছে র’স্নে ব’সে বাকি পাওনা-আশায়, দূরে মৃদঙ বাজে শুধু ফাঁকা আওয়াজে তোর মন ভোলাতে।।
রাগঃ ভৈরোঁ
তালঃ কাওয়ালি
চমকে চপলা মেঘে মগন গগন। গরজিছে রহি’ রহি’ অশনি সঘন।। লুকায়েছে গ্রহ-তারা দিবসে ঘনায় রাতি শূন্য কুটিরে কাঁদি, কোথায় ব্যথার সাথী, ভীত চমকিত-চিত, সচকিত শ্রবণ।।
রাগঃ শুদ্ধ সারং
তালঃ ত্রিতাল
খয়বর-জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার। দাও দুশমন দুর্গ-বিদারী দু'ধারী জুলফিকার।। এসো শেরে খোদা ফিরিয়া আরবে, ডাকে মুসলিম ‘ইয়া আলী’ রবে, — হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে করো করো হুঁশিয়ার।। আল-বোর্জের চূড়া গুঁড়া-করা গোর্জ আবার হানো, বেহেশতী সাকী মৃত এ জাতিরে আবে কওসার দানো। আজি বিশ্ব-বিজয়ী জাতি যে বেহোঁশ দাও তারে নব কুয়ৎ ও জোশ; এসো নিরাশায় মরু-ধূলি উড়ায়ে দুল্দুল্-আস্ওয়ার।।
রাগঃ শিবরঞ্জনী মিশ্র
তালঃ কাহার্বা

বৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। নহবতে বাজে সকরুণ মূলতান।। নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ ধূলি-ধূসর হলো দিক আসে বৈশাখ অভিযান।। চম্পা-মালা রবমলিন লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়, ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়। অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায় ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর গান।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan