
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ধূলি-পিঙ্গল জটাজুট মেলে। আমার প্রলয় সুন্দর এলে॥ পথে-পথে ঝরা কুসুম ছাড়ায়ে রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে, গৈরিক উত্তরী গগনে উড়ায়ে — রুদ্ধ ভবনের দুয়ার ঠেলে॥ বৈশাখী পূর্ণিমা চাঁদের তিলক তোমারে পরাব, মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া সুরধুনী ঝরাব। যে-মালা নিলে না আমার ফাগুনে জ্বালা তারে তব রূপের আগুনে, মরণ দিয়া তব চরণ জড়াব হে মোর উদাসীন, যেয়ো না ফেলে॥
রাগঃ শুদ্ধ সারং
তালঃ ত্রিতাল

আর কিছু ত’ জানি না মা ঐ চরণে শরণ দে মা। (আমি) জানি শুধু তুই মা আমার আপন জনে চায়না কে মা।। রজনী আঁধার হলে রাখিস মা ফের চরণ তলে, দেখিস্ যেন অবোধ শিশু বেঘোরে প্রাণ হারায় না মা।। সারা দিনের খেলার শেষে ফিরবো যখন মলিন বেশে, (ফিরবো যখন কেঁদে হেসে) আদর ক’রে কোলে নিতে তুই ছাড়া বল্ আছে কে মা।।
রাগঃ
তালঃ দাদ্রা

কত কথা ছিল তোমায় বলিতে ভুলে যাই হয় না বলা পথ চলিতে।। ভ্রমরা আসে যবে বনেরই পথে না-বলা সেই কথা কয় ফুল-কলিতে।। পুড়ে মরে পতঙ্গ, দীপ তবু পারে না বলিতে, থাকে জ্বলিতে।। সে কথা কইতে গিয়ে গুণীর বীণা কাঁদে কভু সারঙ কভু ললিতে।। যত বলিতে চাই লুকাই তত গেল মোর এ জনম হায় মন ছলিতে।।
রাগঃ সারং
তালঃ কাহার্বা

এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি। হায়, পথ-ভোলা পথিক, হায়, মৃগ মরুচারী।। মোর ব্যথায় চরণ ফেলে চির-দেবতা কি এলে, হায়, শুকায়েছে যবে মোর নয়নে নয়ন-বারি।। তোমার আসার পথে প্রিয় ছিলাম যবে পরান পাতি’, সেদিন যদি আসিতে নাথ হইতে ব্যথার ব্যথী। ধোওয়ায়ে নয়ন-জলে পা মুছাতাম আকুল কেশে আজ কেন দিন-শেষে এলে নাথ মলিন বেশে! হায়, বুকে ল’য়ে ব্যথা আসিলে ব্যথা-হারী।। স্মৃতির যে শুকানো মালা যতনে রেখেছি তুলি’ ছুঁয়ে সে হার ঝরায়ো না ম্লান তার কুসুমগুলি, হায়, জ্বলুক বুকে চিতা, তা’য় ঢেলো না আর বারি।।
রাগঃ কাফি-মিশ্র
তালঃ কাহার্বা
এবার যখন উঠ্বে সন্ধ্যাতারা — সাঁঝ আকাশে দেখতে পাবে দু’টি নতুন তারা — তাহার পাশে।। চেয়ে’ দেখ ভালো ক’রে কা’র দু’টি চোখ যেন ম’রে, তারা হয়ে ধরার পানে চাহে তোমার আঁখি দেখার আশে।। যে দু’টি চোখ নিত্য লোকের মাঝে তোমায় দিত লাজ পড়বে মনে গো — সেই দু’টি চোখ চিরতরে এই পৃথিবী হতে হারিয়ে গেছে আজ। পায়নি গো, তাই অভিমানে চ’লে গেলে দূর বিমানে, (দেখো) সেদিন যেন আজের মত চাইতে ওদের পানে দ্বিধা নাহি আসে।।
রাগঃ
তালঃ দাদ্রা
কেঁদে যায় দখিন-হাওয়া ফিরে ফুল-বনের গলি। ‘ফিরে যাও চপল পথিক’, দু’লে কয় কুসুম-কলি। দু’লে কয় কুসুম-কলি॥ ফেলিছে সমীর দীরঘ শ্বাস — আসিবে না আর এ মধুমাস, কহে ফুল, ‘জনম জনম এমনি গিয়াছ ছলি’। জনম জনম গিয়াছ ছলি’॥ কাঁদে বায়, ‘নিদাঘ আসে আমি যাই সুদূর বাসে’, ফুটে ফুল হাসিয়া ভাসে, ‘প্রিয়তম যেয়োনা চলি’। ওগো প্রিয়তম যেয়োনা চলি’॥
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ কাহার্বা
১। চন্দ্রবিন্দুঃ সিন্ধু-কাফি, ঠুমরী
২। বনগীতিঃ সিন্ধু-ভৈরবী, তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan