
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মম প্রাণ-শতদল হোক প্রণামী-কমল (ওগো) তব চরণে আমার এ হৃদয় নাথ হোক তন্ময় তোমারি স্বরণে তোমারি স্বরণে॥ তব পূজার বেদী হোক আমার এ মন হোক্ আরতি-প্রদীপ মোর এ দুটি নয়ন নাথ, লহ মোরে পায় তোমারি সেবায় জীবনে-মরণে॥ মম দুঃখে সুখে মম তৃষিত বুকে তুমি বিরাজ, মোর সকল কাজে বীণা-বেণু সম নিশিদিন বাজো॥ মোর দেহখানি, নাথ চন্দন প্রায় হোক্ ক্ষয় তব মন্দির-পাষাণ-শিলায়, পাই যেন লয়, নাথ, তব সৃষ্টির রূপে বরণে॥
রাগঃ
তালঃ ত্রিতাল

নয়ন মুদিল কুমুদিনী হায়! তাহার ধ্যানের চাঁদ ডুবে যায়।। ভরিল সরসী তা’রি আঁখি-জলে ঢলিয়া পড়িল পল্লব-তলে, অকরুণ নিষাদের তীর সম অরুণ-কিরণ বেঁধে এসে গায়।। কপোলের শিশির অভিমানে শুকালো, পাপড়ির আড়ালে পরাগ লুকাল। সরসীর জলে পড়ে আকাশের ছায়া নাই সেথা তারা-দল, চাঁদের মায়া, জলে ডুবে মেটে না প্রাণের তৃষা হৃদয়ের মধু তার হৃদয়ে শুকায়।।
রাগঃ টোড়ি
তালঃ ত্রিতাল

লক্ষ্মী মাগো নারায়ণী আয় এ আঙিনাতে। সুধার পাত্র সোনার ঝাঁপি ল’য়ে শুভ হাতে।। সৌভাগ্যদায়িনী তুই মা এসে দারিদ্র্য ক্লেশ নাশ কর মা হেসে কোজাগরী পূর্ণিমা আন মা দুঃখের আঁধার রাতে।। আন্ কল্যাণ শান্তি শ্রী, জননী কমলা, এ অভাবের সংসারে থাক মা হয়ে অচঞ্চলা। রূপ দে মা যশ দে, দে জয়, অভয় পদে দে মা আশ্রয়, ধরা ভরবে শস্যে ফুলে ফলে মা তোর আসার সাথে।।
রাগঃ
তালঃ কাহার্বা

চুরি ক’রে এনো গিরি, আমার উমার দুই কুমারে। দেখ্ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥ তার ছেলেরে আনলে হেথা, বুঝবে মেয়ে মায়ের ব্যথা; (বিনা) সাধনাতে গৌরী তখন, আসবে ছুটে আমার দ্বারে॥ জামাই আমার শিব ভোলানাথ, ডাকিলেই সে আসিবে জানি চাইবে নাকো আসতে শুধু, তোমার মেয়ে ঐ পাষাণী। কুমার গণেশ তুমি আমি, শিব পূজিব দিবস যামী; শৈব হ’লে শিবাণী মোর, রইতে নারে ছেড়ে তারে॥
রাগঃ
তালঃ দাদ্রা

নবীন বসন্ত যে যায় যায় যায় রে। ফুলদল অবিরল, ঝ’রে পড়ে পায়, তার ঝ’রে পড়ে পায় রে।। আছে এখনো বেলা এখনো আছে ফুলের মেলা আয় নেচে গেয়ে খেলিয়া যাই ভুলের খেলা, আপন প্রেমে আপনি যে জন করিল হেলা। সেই উদাসী পানে ধায় কেন মন — হায়, কেন প্রাণ তারে চায় চ’লে যায় যায় রে।।
নাটক : ‘সর্বহারা’
রাগঃ
তালঃ
না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল (রানী) এমনি এসো (ওগো) লুটিয়ে পিঠে আকুল এলোচুল।। সজ্জা-বিহীন লজ্জা নিয়ে এমনি তুমি এসো প্রিয়ে গোলাপ ফুলের রঙ মাখাতে হয় যদি হোক ভুল।। গৌর দেহে নাই জড়ালে গৌরী চাঁপার শাড়ি ওগা ভূষণ পরে না-ই বা দিলে রূপের সাথে আড়ি। যেমন আছ তেমনি এসো নয়ন তুলে একটু হেসো সেই খুশিতে উঠবে দুলে আমার হৃদয় কুল।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan