
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে॥ খরধার তরবার কটিতে দোলে রণন ঝনন রণ-ডঙ্কা বোলে ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে দেয় আশিস সূর্য সহস্র করে॥ চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে চলে বন্ধুবিহীন একা, মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা। কাঁপে মন্দিরে ভৈরবী - এ কি বলিদান! জাগে নিঃশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান! দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান! বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে॥
রাগঃ
তালঃ ফের্তা

আজ শরতে আনন্দ ধরে না রে ধরণীতে। একি অপরূপ সেজেছে বসুন্ধরা নীলে হরিতে।। আনো ডালা ভরি কুন্দ ও শেফালি, আজ শারদোৎসব জ্বালো দীপালি। স্নেহ-মাখা সুনিবিড় আকাশ উদার ধীর, দুলে নদীতীর কার আগমনীতে।।
রেকর্ড-নাটিকা: ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ কাহার্বা

ফুল চাই — চাই ফুল — টগর চম্পা চামেলি ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি — মল্লিকা মালতী যুঁই বেলি।। যার প্রাণে বিরহ জ্বালা লহ এ অশোক মাধবী মালা, এ হাস্নুহানা নেবে যে বালা — কাটিবে জীবন তার হাসি খেলি।। মোর এই বকুল মালা পরে যে আদর ক’রে বঁধু তার ব্যাকুল হয়ে ফিরিয়া আসে ঘরে। আমার এই পলাশ জবা রঙন ও কৃষ্ণচূড়া বিনোদ বেণীতে খোঁপায় পরে নববধূরা, শুনি মোর ফুলের বাণী সন্ধ্যারানী পরে গোধূলি রাঙা চেলি।।
রাগঃ
তালঃ
জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। যাহার তক্বির-ধ্বনি, তক্দির বদলালো দুনিয়ার না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার, হায় পড়িয়া বিরান আজি সে গুল্-গুলিস্তান।। নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্ফিকার, হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।। নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক নাহি বাদ্শাহি তখ্তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ। রাঙিল, মাতিল ধরা অভিনব ঢং।। রাঙা বসন্ত হাসে নন্দন-আনন্দে চিত্ত-শিখী নাচে মদালস-ছন্দে, নাচিছে পরানে আজি তরুণ দূরন্ত বাজায়ে মৃদঙ।। কামোদে নটে আমোদে ওঠে গান, মাতিয়া ওঠে প্রাণ। উতল যমুনা-জল-তরঙ্গ, অঙ্গে অপাঙ্গে আজি খেলিছে অনঙ্গ, পরানে বাজে সারং সুর কাফির সঙ্গ।।
রাগঃ কাফি
তালঃ খাঁপতাল
আমার ধ্যানের ছবি আমার হজরত। ও নাম প্রাণে মিটায় পিয়াসা, আমার তামান্না আমারি আশা, আমার গৌরব আমারি ভরসা, এ দীন গোনাহগার তাঁহারই উম্মত।। ও নামে রওশন জমীন আসমান, ও নামে মাখা তামাম জাহান, ও নামই দরিয়ায় বহায় উজান, ও নাম ধেয়ায় মরু ও পর্বত।। আমার নবীর নাম জপে নিশিদিন ফেরেশ্তা আর হুর পরী জিন্, ও নাম জপি আমার ভোমরায় পাবো কিয়ামতে তাঁহার শাফায়ৎ।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan