
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চণ্ডীদাস : প্রেমের গোকুলে কুটির বাঁধিব গো, প্রেমের যমুনাতীরে। রামী : নীর ভরণে যাব প্রেম যমুনাতে, প্রেমের গাগরি শিরে।। চণ্ডীদাস : প্রেম জাগরণে শয়নে স্বপনে প্রেম থাক্ পরাণ ঘিরে (মোর)। রামী : প্রেম গলার হার, প্রেম নয়নধার, প্রেম দীপ ঘন-তিমিরে।। চণ্ডীদাস : প্রেম পরান প্রিয়, প্রেম সুধা অমিয় চাহি প্রেমের প্রেমীরে। প্রেমের লাগিয়া লাখো জনম গো আসিব ফিরে ফিরে।। রামী : প্রেমের যমুনা তীরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

শা আর শুড়ি মিলে শাশুড়ি কি হয় গো। শ্যাম প্রেমে বাধা দেয় স্বামী তারে কয় গো।। নয় নদী মিলে হয় ননদিনী দজ্জাল, জুতো জামা-ই সার যার-জামাই সে মহাকাল, যার কসুর হয় না সে কে? — শ্বশুর মহাশয় গো।। (সে) ভাদ্দর-বউ, (যার) ভাদ্দর মাসে বিয়ে, দেবর সে জন — বর যে দেয় দাদারে দিয়ে। ভাসুর সে, অসুরের মত যারে ভয় গো।। বেহায়া চশম-খোর, তারে কি বেহাই কই, পিসিয়া মারেন বলে তারে (তাই) কি পিসি কই, সকলেরই ভাগ নেয় সে, ভাগ্নেরই জয় গো।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে।। সে মিষ্টি যত দুষ্টু তত এই কালো মেয়ে গিরিঝর্ণা সম এলো ধেয়ে এই পাবর্তী মেয়ে করুণা অমৃত ধারায় ভুবন ছেয়ে এলো এই কালো মেয়ে।। মাকে চোখে চোখে রাখি যদি কভু দেয় সে ফাঁকি আমি ভয়ে ভয়ে থাকি গো এই মায়াময়ী মেয়ে নিয়ে ভয়ে ভয়ে থাকি গো। আমি বহু সাধ্য-সাধনাতে পেয়েছি এই মা-কে রে কোটি জনম তপস্যাতে পেয়েছি এই মা-কে রে কোথায় রাখি, আমি কাঙালিনী কোথায় রাখি স্বর্গের এই রত্ন পেয়ে আমি কোথায় রাখি স্বর্গের এই রত্ন পেয়ে।।
রাগঃ
তালঃ দাদ্রা

দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল্ খুলবে পরে ওরে আগে খুলুক হাত।। দেখ পাক্ কোরআন শোন্ নবীজীর ফরমান ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।। তোর দর্ দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম। বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসুলে করিম। সঞ্চয়ে তোর সফল হবে পাবি রে নাজাত।। এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবেরাতে। এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্তী সওগাত।।
রাগঃ
তালঃ কাহার্বা

গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা বনমালী এসো দুলায়ে বনমালা॥ তব পথে বকুল ঝরিছে উতল বায়ে দলিয়া যাবে বলে অকরুণ রাঙা পায়ে রচেছি আসন তরুণ তমাল ছায়ে পলাশ শিমুলে রাঙা প্রদীপ জ্বালা॥ ময়ূরে নাচাও তুমি তোমারি নূপুর তালে বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদম ডালে তোম বিনা বনমালী বিফল এ ফুল দোল বাঁশি বাজাবে কবে উতলা ব্রজবালা॥
রাগঃ মালগুঞ্জ
তালঃ ত্রিতাল

আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও আল্লা নামের আহলাদে ভাই ফুলের মতন ফুটিও।। কাজে তোমার যাইয়ো বান্দা আল্লারি নাম লইয়া ঐ নামের গুণে কাজের ভার যাইবে হাল্কা হইয়া। শুনলে আজান কাজ ফেলিয়া মসজিদে শির লুটিও।। আল্লার নাম লইয়া রে ভাই কইরো খানাপিনা হাটে মাঠে যাইয়ো না ভাই আল্লারই নাম বিনা। ওয়াজ নসিহত হইলে মজলিসে আইসা জুটিও।। স্ত্রী পুত্র কন্যা তোমার খোদায় সঁপে দিও আল্লার নাম জিকির কইরা নিশীথে ঘুমিও। এই নাম শুইনা জন্মেছ ভাই এই নাম লইয়া মরিয়ো।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan