
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব। জ্বাল্ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ প্রদীপ।। আন্ নয়া দ্বীনী ফরমান দরাজ দিলে দৃপ্ত গান, প্রাণ পেয়ে আজ গোরস্থান তোর ডাকে জাগুক নকীব।। আন্ মহিমা হজরতের শক্তি আন্ শেরে খোদার, কুরবানী আন্ কারবালার আন্ রহম মা ফাতেমার, আন্ উমরের শৌর্য বল সিদ্দিকের আন্ সাচ্চা মন, হাসান হোসেনের সে ত্যাগ শহীদানের মৃত্যুপণ, রোজ হাশরে করবেন পার মেহেরবান খোদার হাবিব।। খোৎবা পড়বি মসজিদে তুই খতীব নূতন ভাষায়, শুষ্ক মালঞ্চের বুকে ফুল ফুটাবি ভোর হাওয়ায়, এস্মে-আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

উত্তরীয় লুটায় আমার ধানের ক্ষেতে, হিমেল্ হাওয়ায়। আমার চাওয়া জড়িয়ে আছে নীল আকাশের সুনীল চাওয়ায়॥ ভাটির শীর্ণা নদীর কূলে আমার রবি-ফসল দুলে, নবান্নেরই সুঘ্রাণে মোর চাষির মুখে টপ্পা গাওয়ায়॥
হৈমন্তী
রাগঃ
তালঃ তেওড়া
হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ। দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ। আমি গুনাহগার বে-খবর, নামাজ পড়ার ন্ই অবসর (তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।। তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই, খোদায় ডাকার সময় না পাই সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।।
রাগঃ মালবশ্রী
তালঃ কাহার্বা
শিল্পীঃ নিলুফার ইয়াসমিন

কোরাস্: ডুবু ডুবু ধর্ম-তরী, ফাট্ল মাইন সর্দা’র সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার।। এ কোন্ এলো বালাই, এবে পালাই বল কোন্ দেশ, গাছের নীচে ঘ’ড়েল শেয়াল, কাকের মুখে সন্দেশ। কন্যা-ডোবা কন্যা এলো, ভাস্ল বুঝি ঘর-দ্বার।। আয়েস্ ক’রে ধুম্ড়ো মেয়ের বাড়বে বয়েস চৌদ্দ বাপের বুকের তপ্ত-খোলায়? দিব্যি গেয়ান-বোধ তো! হদ্দ হ’লেন বৌদি ভেবে, ছাড়ল্ নাড়ী বড়দা’র।। দিব্যি স্বর্গ-মার্গে যেত গৌরী-দানের মারফৎ যমের যমজ জামাতৃকে লিখে দিয়ে ফার্খত! (হ’ল) নৈকষ্য কস্য এখন, জাত গেল ‘মেল-খড়দা’র।। দেব্তা বুড়ো শিব যে মাগেন আট-বছরী নাতনি, চতর্দশী মুক্তকেশী — ক’নে নয়, সে হাত্নী! পুঁটুলি নয় — এঁটুলি সে, কিংবা পুলিশ-সর্দার।। সিঙ্গি-চড়া ধিঙ্গি মেয়ে বৌ হবে কি? বাপ্ রে! প্রথম প্রণয়-সম্ভাষণেই হয়ত দিবে থাপ্ড়ে। লাফ দিয়ে সে বাইরে যাবে ঝাঁপ খুলে ঐ পর্দার।। সম্বন্ধ ভুলে শেষে যা-তা বলে ডাকব? বধূ তো নয়, যদুর পিসি! কোথায় তারে রাখব? ধর্মিণী নয়, জার্মানী শেল! গো-স্বামী, খবরদার।। টাকাতে নয়, ভাব্নাতে শেষ মাথাতে টাক পড়বে, যোদ্ধা বামা গুটিয়ে জামা কথায় কথায় লড়বে, যেই পাবে না সেমিজ, বডিস, কৌটো পানের জর্দার।। স্বামীকে সে বলবে নাথ, রাখ্বে না মান দুর্গার, হয়ত কবে বল্বে, ‘পিও, ঝোল রেঁধেছি মুর্গার!’ আন্বে কে বাপ গুর্খা-সেপাই দন্ত-নখর-বর্দার।। গটমটিয়ে কইবে কথা, কট্মটিয়ে চাইবে, ‘বামা’ সে নয়, ‘ডাইনে সে যে, ডাইনে’ সদা ধাইবে! নিতুই নতুই চাইবে যেতে সিমলা শিলং হর্দ্বার।। ভেবেছিলাম জাত নিয়েছিস, জাতিটা নয় যাক্গে, গৃহিণীরূপ গ্রহণী রোগ, তাও ছিল শেষ ভাগ্যে! দোক্ত ফেলে গিন্নি কাঁদেন, কর্তা করেন ঘর-বার।।
রাগঃ বেহাগ
তালঃ দাদ্রা

আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। বনের পারে নিরালায় দিও হে দেখা নিরুপম।। সুদূর নদীর ধারে নিরালাতে বালুচরে চখার তরে যথা একা চখি কেঁদে মরে সেথা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম।। তোমারি আশায় ঘুরি শত গ্রহে শত লোকে, (ওগো) আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে, আকুল পাথার নিরাশার পারায়ে এসো প্রাণে মম।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা
শিল্পীঃ শাহিন সামাদ

বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু হইব না আর পথহারা বন্ধু স্বজন সব ছেড়ে যায় তুমি একা জাগো ধ্রুবতারা।। মায়ারূপী হায় কত স্নেহ-নদী, জড়াইয়া মোরে ছিল নিরবধি, সব ছেড়ে গেল, হারাইনু যদি তুমি এসো প্রাণে প্রেমধারা।। ভ্রান্ত পথের শ্রান্ত পথিক লুটায় তোমার মন্দিরে, প্রভু আরো যদি কিছু আছে মোর প্রিয় লও বাঁচায়ে বন্দীরে। ডাকি' লও মোরে মুক্ত আলোকে তব আনন্দ-নন্দন-লোকে, শান্ত হোক এ ক্রন্দন, আর সহে না এ বন্ধন-কারা।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan