
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি! ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি।। দখিনের হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতী! শবে’রাত আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি।। তালি-বন ঝুমকি বাজায় গা ‘মোবারক-বাদ’ কোয়েলা। উলসি’ উপচে প’ল পলাশ-অশোক-ডালের ঐ ডালি।। প্রাচীন ঐ বটের ঝুরির দোলনাতে হায় দুলিছে শিশু। ভাঙা ঐ দেউল-চূড়ে উঠ্ল বুঝি নৌ-চাঁদের ফালি।। এলো কি অলখ্-আকাশ বেয়ে তরুণ হারুণ-আল্-রশীদ। এলো কি আল্-বেরুণী, হাফিজ, খৈয়াম, কায়েস, গাজ্জালী।। সানাইয়াঁ ভয়রোঁ বাজায়, নিঁদমহলায় জাগ্ল শাহজাদী। কারুনের রূপার পুরে নূপুর-পায়ে আস্ল রূপ-ওয়ালী।। খুশির এ বুলবুলিস্তানে মিলেছে ফরহাদ ও শিঁরি। লাল এ লায়লি-লোকে মজনুঁ হর্দম চালায় পেয়ালী।। বাসিফুল কুড়িয়ে মালা না-ই গাঁথিলি রে ফুল-মালি। নবীনের আসার পথে উজাড় করে দে ফুল-ডালি।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
আয় মা চঞ্চলা মুক্তকেশী শ্যামা কালী। নেচে নেচে আয় বুকে আয়, দিয়ে তাথৈ তাথৈ করতালি।। দশদিক আলো ক’রে ঝঞ্ঝার নূপুর প’রে, দুরন্ত রূপ ধ’রে আয় মায়ার সংসারে আগুন জ্বালি’।। আমার স্নেহের রাঙাজবা পায়ে দ’লে কালো রূপ-তরঙ্গ তুলে১ গগন-তলে সিন্ধুজলে আমার কোলে আয় মা আয়। তোর চপলতায় মা কবে শান্ত ভবন প্রাণ-চঞ্চল হবে, এলোকেশে এনে ঝড় মায়ার এ খেলাঘর ভেঙে দে মা আনন্দ-দুলালি।।
১. কালোরূপ — তরঙ্গ তুলে সাগর জলে
রাগঃ বাঙ্গাল
তালঃ ত্রিতাল
১.

২.

রাখিস্নে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়। আরাফাত্ময়দান হতে তারি তক্বীর শোনা যায়।। কেটেছে পায়ের বেড়ি, পেয়েছি আজাদী ফরমান, কাটিল জিন্দেগী বৃথাই দুনিয়ার জিন্দান-খানায়।। ফুটিল নবীর মুখে যেখানে খোদার বাণী উঠিল প্রথম তক্বীর ‘আল্লাহ্ আকবর’ ধ্বনি, যে দেশে পাহাড়ে মুসা দেখিল খোদার জ্যোতি — রব না দারুল হরবে যেতে দে যেতে দে সেথায়।। যে দেশে ধূলিতে আছে হজরতের চরণ-ধূলি সে ধূলি করিব সুরমা চুমিব নয়নে তুলি’, যে দেশের মাটিতে আছে নবীজীর মাজার শরিফ — নবীজীর দেহের পুষ্প ভাসে রে যে দেশের হাওয়ায়।।
রাগঃ আশাবরী-পিলু
তালঃ কাহার্বা

মোহাম্মদ মোর নয়ন-মণি মোহাম্মদ নাম জপমালা। ঐ নামে মিটাই পিয়াসা ও নাম কওসারের পিয়ালা।। মোহাম্মদ নাম শিরে ধরি, মোহাম্মদ নাম গলায় পরি, ঐ নামের রওশনীতে আঁধার এ মন রয় উজালা।। আমার হৃদয়-মদিনাতে শুনি ও নাম দিনে-রাতে, ও নাম আমার তস্বি হাতে, মন-মরুতে গুলে-লালা।। মোহাম্মদ মোর অশ্রু চোখের ব্যথার সাথী শান্তি শোকের, চাইনে বেহেশ্ত যদি ও নাম জপ্তে সদা পাই নিরালা।।
রাগঃ
তালঃ কাহার্বা

যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী।। সেদিন নাকি তোমার ভীষণ কাহ্হার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে ‘ইয়া নফসী’ ডেকে; সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজী। আল্লাহ তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি।। যেরূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ দোজখ্ কি আর ছুঁতে পারে পবিত্র তাঁর দেহ। সে হোক না কেন হাজার পাপী হোক না বে-নামাজী।। ইয়া আল্লাহ, তোমার দয়া কত তাই দেখাবে ব’লে রোজ-হাশরে দেখা দেবে বিচার করার ছলে, — প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি।।
রাগঃ
তালঃ কাহার্বা

কাঁদিস্নে আর কাঁদিস্নে মা, আমি মা তোর দুঃখ ঘুচাব। বসন-ভূষণ দেব এনে মা তোর চোখের জল মুছাব।। তুই হবি মা রাজ-জননী এনে দেব রত্ন-মণি, রাজার আসন আন্ব ছিনি তোরে সেই আসনে বসাব।।
চলচ্চিত্র : ‘ধ্রুব’ (ধ্রুবের গীত)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan