
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লা তালাকে॥ অতি অল্প ইহার দাম শুধু আল্লা রসুল নাম এই মালা প’রে দুঃখ শোকের ভুলবি জ্বালাকে॥ এই ফুল ফোটে ভাই দিনে রাতে (ভাইরে ভাই) হাতের কাছে তোর ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে তাই রাত হ’ল না ভোর। এর সুগন্ধ আর রূপ র’য়ে যায় নিত্য এসে তোর দরজায় রে পেয়ে ভাতের থালা ভুললি রে তুই চাঁদের থালাকে॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

অমর কানন মোদের অমর-কানন। বন কে বলে রে ভাই, আমাদের তপোবন আমাদের তপোবন।। এর দক্ষিণে ‘শালী’ নদী কুলুকুলু বয়, তার কূলে কূলে শাল-বীথি ফুলে ফুল-ময়, হেথা ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়, হেথা মহুয়ার মউ খেয়ে মন উচাটন।। দূর প্রান্তর-ঘেরা আমাদের বাস, দুধ-হাসি হাসে হেথা কচি দুব-ঘাস, উপরে মায়ের মতো চাহিয়া আকাশ, বেণু-বাজা মাঠে হেথা চরে ধেনুগণ।। মোরা নিজ হাতে মাটি কাটি নিজে ধরি হাল, সদা খুশি-ভরা বুক হেথা হাসি-ভরা গাল, মোরা বাতাস করি ভেঙে হরিতকী-ডাল, হেথা শাখায় শাখায় পাখি, গানের মাতন।। প্রহরী মোদের ভাই ‘পূরবী’ পাহাড়, ‘শুশুনিয়া’ আগুলিয়া পশ্চিম দ্বার, ওরে উত্তরে উত্তরী কানন বিথার, দূরে ক্ষণে ক্ষণে হাতছানি দেয় তালি-বন।। হেথা ক্ষেত-ভরা ধান নিয়ে আসে অঘ্রাণ, হেথা প্রাণে ফোটে ফুল, হেথা ফুলে ফোটে প্রাণ, ওরে রাখাল সাজিয়া হেথা আসে ভগবান, মোরা নারায়ণ-সাথে খেলা খেলি অনুখন।। মোরা বটের ছায়ায় বসি করি গীতা পাঠ, আমাদের পাঠশালা চাষী-ভরা মাঠ, গাঁয়ে গাঁয়ে আমাদের মায়েদের হাট, ঘরে ঘরে ভাই বোন বন্ধু স্বজন।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ কাওয়ালি
প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার শত সে বিপদে আপদে তাহার হাত ধরে কর পার॥ তার দুঃখে শোকে ভাবনায় ভয়ে তব নাম রাজে সান্ত্বনা হয়ে পার হয়ে যায় তব নাম লয়ে দুস্তর পারাবার॥ ঝড় ঝঞ্ঝায় প্রাণ শিখা তার শান্ত অচঞ্চল টলমল করে রূপে রসে তার জীবনের শতদল। যেমন পরম র্ভিরতায় শিশু তার মার বক্ষে ঘুমায় তোমারে যে পায় সে জন তেমনি ডরে নাহি সংসার॥
রাগঃ
তালঃ দাদ্রা

তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে। ঐ অসীম আঁধার হয় যে উজল মা, তোর ঈষৎ চাহনিতে।। মায়ের কালি মাখা কোলে শিশু কি মা, যেতে ভোলে? আমি দেখেছি যে, বিপুল স্নেহের সাগর দোলে তোর আঁখিতে।। কেন আমায় দেখাস মা ভয় খড়গ নিয়ে, মুন্ডু নিয়ে? আমি কি তোর সেই সন্তান ভুলাবি মা ভয় দেখিয়ে। তোর সংসার কাজে শ্যামা, বাধা আমি হব না মা, মায়ার বাঁধন খুলে দে মা ব্রহ্মময়ী রূপ দেখিতে।।
রাগঃ
তালঃ দাদ্রা

এসো কল্যাণী চির-আয়ুষ্মতী। তব নির্মল করে ভবন-প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো সতী।। মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও সুমঙ্গলা সকল অকল্যাণ সকল অমঙ্গল কর দূর (শুভ) সমুজ্জ্বলা! এ মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী।। এসো লক্ষ্মী গৃহের আঁকো অঙ্গনে মঙ্গল আল্পনা তব পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে কর গো সোনা, তুমি দেবতার শুভ বর মূর্তিমতী।। স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি। তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে চির শান্তির ধ্রবতারা জ্বলে, সংসার অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী।।
রাগঃ পটদীপ
তালঃ ত্রিতাল
হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে। তমাল-ডালে ঝুলন ঝুলাই নাচাই শিখী কদম-তলে।। ‘বৌ কথা কও’ ব’লে পাখি করে যখন ডাকাডাকি, ব্যথার বুকে চরণ রাখি’ নামি বধূর নয়ন-জলে।। ভয়ঙ্করের কঠিন আঁখি আঁখির জলে করুণ করি, নিঙাড়ি’ নিঙাড়ি’ চলি আকাশ-বধূর নীলাম্বরী। লুটাই নদীর বালুতটে, সাধ ক’রে যাই বধুর ঘটে, সিনান-ঘাটের শিলাপটে ধরি চরণ-ছোঁওয়ার ছলে।।
রাগঃ নটমল্লার-ছায়ানট
তালঃ কাওয়ালি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan