
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে মোর মন চুরি ক’রে নিলে কেন তুমি অলখিতে।। আজি ফুল দিতে শ্রীচরণে মম হাত কাঁপে ক্ষণে; কেন প্রণাম করিতে গিয়া- প্রিয় সাধ জাগে পরশিতে।। তুমি দেবতা যে মন্দিরে- কাছে এলে যাই ভুলে বঁধু আমি দীন দেবদাসী কেন তুমি মোরে ছুঁলে। তুমি কাছে এলে যাই ভুলে। আমি হাতে আনি হেমঝারি’, তুমি কেন চাহ আঁখি-বারি; আমি পূজা-অঞ্জলি আনি, তুমি কেন চাহ মালা নিতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে’। দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে।। ভুলে গেছি স্বপন-ঘোরে তুমি যে ভুলেছ মোরে, তবু খুঁজি স্মৃতির রেখা ভাঙন-ধরা মনের কূলে।। নাহি মনে — ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে বিশ্ব আমার শূন্য ক’রে কবে বঁধু বিদায় নিলে, হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে’ দুলে’।। আমার স্মৃতির চিতা পুড়িয়ে সে-কত বাকি দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি, তুমি থাক হাসির দেশে, আমি হতাশার কূলে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা
সখি কই গোপীবল্লভ শ্যামল পল্লব কান্তি সখি আমার হরি বিনে হরি চন্দনে নাহি শান্তি। ঐ দেখ্ দেখ্ শ্যাম দাঁড়িয়ে ও নহে কদম তমাল পিয়াল পিয়া মোর ঐ দাঁড়িয়ে। ও নহে তরুণ শাখা ও যে মোর বঁধু আসে বাহু বাড়িয়ে। পুষ্প পাগল তরু কি কখনো দুলে গো অমন করিয়া (ও যে) বনমালা গলে বনমালী মোর নাচিছে হেলিয়া দুলিয়া। তোরা দেখে আয় তোরা দেখে আয় অভিমানে শ্যাম আসিছে না কাছে ডেকে আয় তারে ডেকে আয় তারি বিগলিত নীল লাবনি কি ঐ যমুনার কালো জলে বিজলির আঁখি ইঙ্গিতে সে কি ডাকে মোরে মেঘ দলে। সখি গো! তোরা যেতে দে মোরে যেতে দে আর দিস্নে বাধা (ঐ) গহন কালোতে গাহন করিয়া জুড়াক আলোক রাধা।।
রাগঃ
তালঃ ফের্তা

মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন গুনগুনিয়ে ভ্রমর এলো, (ওলো) ভুল করে তোর ভোলালো মন।। আঁউরে গেছে মুখখানি ওর কর লো বাতাস খুলে আঁচর চাঁদের লোভে এলো চকোর (ও তুই) মেঘে ঢাকিসনে লো নয়ন।। কেশের কাঁটা বিধে পাখায় রাখলো ওরে বেঁধে শাখায় মৌটুসি মৌ মদের মিঠায় (ও তুই) কপটে কর নিকট আপন।।
নাটকঃ ‘মহুয়া’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

রাধা শ্যাম কিশোর প্রিয়তম কৃষ্ণগোপাল বনমালী ব্রজের রাখাল। কৃষ্ণ গোপাল শ্রীকৃষ্ণগোপাল শ্রীকৃষ্ণগোপাল কভু শ্যাম রাঘব, কভু শ্যাম মাধব, কভু সে কেশব যাদব ভূপাল॥ যমুনা বিহারী মুরলীধারী, বুন্দাবনে সখা গোপী মনহারী, কভু মথুরাপতি কভু পার্থসারথি কভু ব্রজে যশোদা আনন্দ দুলাল॥ দোলে গলে তাহার মন বন ফুলহার, বাজে চরণে নূপুর গ্রহ তারকার কোটি গ্রহ তারকার। কালিয়-দমন কভু, করাল মুরারি কাননচারী শিখী পাখা ধারী; শ্যামল সুন্দর গিরিধারীলাল। কৃষ্ণগোপাল শ্রীকৃষ্ণগোপাল শ্রীকৃষ্ণগোপাল॥
রাগঃ
তালঃ কাহার্বা

[শোন গিন্নী শুন্ছ —] আজকে হোরি ও নাগরী, ওগো গিন্নী ও ললিতে। ফাগের রাঙা জল ভ’রে দাও, ফর্সি হুঁকোর পিচ্কিরিতে॥ গাজর বিট আর লাল বেগুনে, রাঁধবে শালগম তেলে নুনে, রাঙা দেখে লঙ্কা দিও, লাল নটে আর ফুলকারিতে॥ গাইব গান দোল পূর্ণিমাতে, মালোয়ারী জ্বর আসলে রাতে, তুমি দোহার ধ’রবে সাথে, গিঁটে বাতের গিঁটকিরিতে॥ (আর) আমি লাল গামছা প’রে যাবো, লাল বাজারে পায়চারিতে, তুমি যাবে চিড়িয়াখানায়, এই মুখেতে গন্ডার মারিতে॥ (না হয়) তুমি যাও বাপের বাড়ি, পাছুপাছু যাবো আমি ওগো শ্বশুর বাড়িতে পাছু পাছু যাবো তোমার, না হয় শ্বশুর বাড়িতে॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan