
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমি ছন্দ ভুল চির-সুন্দরের নট-নৃত্যে গো। আমি অপ্সরা-মায়া ধ্যানভঙ্গের যোগী মহেন্দ্রের চিত্তে গো।। আমি পঞ্চশর-তৃণে রক্তমাখা শর, অমৃত-পাত্রে গো স্মর-গরল খর আমি উর্বশীর খল-চরণ-নূপুর উদাসিনী দেব-চিত্তে গো।।
রাগঃ টোড়ি
তালঃ তেওড়া
তারকা-নূপুরে নীল নভে ছন্দ শোন্ ছন্দিতার। সৃষ্টিময় বৃষ্টি হয় নৃত্য সেই নন্দিতার।। সাগরে নদীতে ঢেউ তোলে সেই দেবীর মুক্তকেশ। সঙ্গীতের হিন্দোলে তাঁর আঁখির প্রেম-আবেশ। পবনে পবনে হিল্লোলে নীল আঁচল চঞ্চলার ছন্দোময় আনন্দময় চরণশ্রী বন্দি তাঁর।।
রাগঃ
তালঃ ছন্দবৃষ্টিপ্রপাত (৪৮ মাত্রা)
বিদায় বেলায় সালাম লহ মাহে রমজান রোজা। (তোমার) ফজিলতে হালকা হ’ল গুনাহের বোঝা।। ক্ষুধার বদলে বেহেশ্তী ঈদের সুধা তুমি দিলে খোদার সাধনার দুঃখে কি সুখ তুমি শিখাইলে, (তুমি) ইশারাতে খোদায় পাওয়ার পথ দেখালে সোজা।। ভোগ-বিলাসী মনকে আনলে পরহেজগারীর পথে দুনিয়াদারী করেও মানুষ যেতে পারে জান্নাতে, কিয়ামতে তোমার গুণে ত্রাণ করবেন বদরুদ্দোজা।।
নাটিকা : ‘ঈদ’ (মাহ্তাবের গান)
রাগঃ
তালঃ
লহ রাজ রাজ, আনিয়াছি মালা। আনিয়াছি মালা, ভরি’ তনু-ডালা।। এনেছি ছলছল নয়ন-পাতে প্রেম-সুধা-রস মালার সাথে, অধরে অনুরাগ-রাঙা পিয়ালা।। এনেছি প্রীতির মালতী-বকুল রস টলমল রূপের মুকুল, (যেন) বৃথা না যায় শুভলগ্ন নিরালা।।
নাটক : ‘অর্জুন বিজয়’
রাগঃ
তালঃ
সে প্রিয় কেন গো এলো আজি বল আমারি হৃদিতলে হায়। আমি যে সহিতে পারিনা সখি হায়।। সে প্রিয় আসে আমারি পাশে আঁখি দু’টি জলে কেন গো ভাসে, সখি গো আন্ তারে যায় চলে মানভরে বঁধুয়া হায়।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
আহ্মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন। (আহা) আহাদ সেথা বিরাজ করেন হেরে গুণীজন।। যে চিন্তে পারে রয় না ঘরে হয় সে উদাসী, সে সকল ত্যজে ভজে শুধু নবীজীর চরণ।। ঐ রূপ দেখে পাগল হ’ল মনসুর হল্লাজ, সে ‘আনল্ হক্’ ‘আনল্ হক্’ ব’লে ত্যজিল জীবন।। তুই খোদ্কে যদি চিন্তে পারিস্ চিন্বি খোদাকে, তুই দেখ্রে তাই তোরই চোখে সেই নূরী রওশন।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ ঝাঁপতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan