
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ - লহর তোলে লীলায়িত কুন্তলে।। ছল-ছল উর্মি-নূপুর স্রোত-নীরে বাজে সুমধুর, চল-চঞ্চল বাজে কাঁকন কেয়ূর ঝিনুকের মেখলা কটিতে দোলে।। আনমনে খেলে জল-বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত পারাবারে উর্মি জাগে লাজে চাঁদ লুকালো গগন তলে।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রেবেকা সুলতানা

এ দেবদাসীর পূজা লহ হে ঠাকুর। দয়া কর, কথা কও, হ’য়ো না নিঠুর।। লহ মান অভিমান, দেহ প্রাণ মন মম প্রেম-ধূপ নাও রূপচন্দন, এই লহ আভরণ, চুড়ি-কঙ্কন – চোখের দৃষ্টি নাও কণ্ঠের সুর।। আজ, শেষ ক’রে আপনারে দিব তব পায়, চাও চাও মোর কাছে যাহা সাধ যায়। কহিবে না কথা কি গো তুমি কিছুতেই? আরতির থালা তবে ফেলে দিনু এই, নাচিব না, বাজুক না মৃদঙ্গ তাল – খুলিয়া রাখিনু এই পায়ের নূপুর।।
রাগঃ
তালঃ কাহার্বা

নাচো শ্যাম-নটবর কিশোর-মুরলীধর অঙ্গ মিশায়ে মম অঙ্গে। তোমার নাচের শ্রী ফুটুক আমার এই নৃত্য-বিভঙ্গে।। মম রক্তে বাজুক তব পায়ের নূপুর আমার কণ্ঠে দাও বাঁশরির সুর, তব বাঁশরির সুর। লীলায়িত হয়ে উঠুক এ তনু তোমার প্রেম-আনন্দ-তরঙ্গে।। আমার মাঝে হরি, নাচো যবে তুমি আমি নাচি আপনা ভুলি’ হরি আমি নাচি আপনা ভুলি’ শরম ভরম যায় এই দেহ যমুনায় ছন্দের হিল্লোল তুলি’। মনে হয় আমি যেন রাসের রাধা জনম জনম আমি নাচি তব সঙ্গে।।
রাগঃ
তালঃ কাহার্বা

স্ত্রী : তোমায় দেখি নিতুই চেয়ে চেয়ে ওগো অচেনা বিদেশি নেয়ে॥ পুরুষ : যেতে এই পথে তরী বেয়ে দেখি নদীর ধারে তোমায় বারে বারে সজল কাজল বরণী মেয়ে॥ স্ত্রী : তোমার তরণীর আসার আশায় বসে থাকি কূলে কলস ভেসে যায়। পুরুষ : তুমি পরো যে শাড়ি ভিন গাঁয়ের নারী আমি নাও বেয়ে যাই তারি সারি গান গেয়ে। স্ত্রী : গাগরির গলায় মালা জড়ায়ে দিই তোমার তরে বঁধু স্রোতে ভাসায়ে॥ পুরুষ : সেই মালা চাহি’, নিতি এই পথে গো আমি তরী বাহি। উভয়ে : মোরা এক তরীতে একই নদীর স্রোতে যাব অকূলে ধেয়ে॥
রাগঃ
তালঃ ফের্তা

আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়। মোরা শিরনি নিয়ে পথে হাঁকি (নিতে) কেহ নাহি চায়।। এই শিরনির গুণে ওরে শোন শিরিণ্ হবে তোর তিক্ত মন রে রাঙা হবে ভাঙা হৃদয় এই শিরনির মহিমায়।। ধররে প্রাণের তশ্তরি তোর আরশ পানে মেলে, খোদার খিদে মিটবে রে ভাই এই শিরনি খেলে। তোদের পেট পুরিলি ধূলামাটি খেয়ে করলি হেলা আল্লার নাম পেয়ে তোরা কাবা পাবার দরজা পাবি আয় আল্লা নামের দরজায়।।
রাগঃ
তালঃ দাদ্রা

হেরি আজ শূন্য নিখিল, প্রিয় তোমারি বিহনে। কোথা হায় তুমি কোথায় উঠিছে কাঁদন পবনে।। কেন বা এলে তুমি কেন বা বিদায় নিলে, স্বপনে দিয়ে দেখা মিশালে জাগরণে।। কান্তা-বিরহে হেথা ক্লান্ত কপোত কাঁদে, সে কোথায় গেছে উড়ে’ সাথি তার কোন গগনে। আঁধার ঘরে মম কেন জ্বালালে বাতি, যদি নিভায়ে দেবে ছিল গো তোমার মনে।। ভাসিয়া চলেছি আজ স্রোতের কুসুম সম, নিরাশার পাথার-জলে তোমারি অন্বেষণে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan